×

রংপুর

হর্ন বাজানোর জেরে চালককে মারধর, বাধা দেওয়ায় যাত্রীকে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০১:৩১ পিএম

হর্ন বাজানোর জেরে চালককে মারধর, বাধা দেওয়ায় যাত্রীকে হত্যা

ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রিকশার হর্ন বাজানোর জেরে চালককে মারধরে বাধা দেওয়ায় ওই রিকশার যাত্রীকে ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই এরশাদ নামের এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার। 

শুক্রবার (৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার। 

নিহত জহুরুল প্রধান (৪৫) উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চক গোবিন্দপুর চরপাড়া গ্রামের মৃত খালেক প্রধানের ছেলে। পেশায় তিনি গ্রিল মিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জহুরুল প্রধান নামের এক ব্যক্তি অটোরিকশায় করে গোবিন্দগঞ্জের কাটামোড়ে যাচ্ছিলেন। রিকশাটি কাটামোড়ে পৌঁছানোর মুহূর্তে চালক হর্ন বাজালে, তার জেরে স্থানীয় এরশাদ আলীসহ আরও দুই-তিনজন চালককে মারধর শুরু করেন। এ সময় অটোরিকশার যাত্রী জহুরুল প্রধান চালককে বাঁচাতে বাধা দিলে, এরশাদ আলী তার বুকে সজোরে ঘুষি মারেন। এতে তিনি তাৎক্ষণিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এঘটনায় রাতে নিহতের স্ত্রী শিরিন বেগম বাদী নামীয় তিনজন নামীয় ও অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আটক এরশাদ আলীকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, ‘ঘটনার পরপরই জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App