×

রংপুর

লালমনিরহাটে সোনার বাংলা ফাউন্ডেশনের ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৩ পিএম

লালমনিরহাটে সোনার বাংলা ফাউন্ডেশনের ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে অত্যাধুনিক ডায়ালাইসিস ইউনিটের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

উদ্বোধনকালে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সোনার বাংলা ফাউন্ডেশন লালমনিরহাটের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে যে ডায়ালাইসিস ইউনিট স্থাপন করেছে, তা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এই সেবা সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি বয়ে আনবে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার সুযোগ জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোণীতা দাস, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক, সাংবাদিক এবং সোনার বাংলা ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, সোনার বাংলা ফাউন্ডেশনের এই উদ্যোগ লালমনিরহাটবাসীর জন্য একটি বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসা ব্যবস্থার এই সম্প্রসারণ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে। অনুষ্ঠান শেষে মন্ত্রী নবনির্মিত ডায়ালাইসিস ইউনিটের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং হাসপাতালের সেবার মান বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছোট ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল বড় ভাইয়ের

চকরিয়া ছোট ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল বড় ভাইয়ের

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত অলক কুমার চক্রবর্তী

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত অলক কুমার চক্রবর্তী

সাড়ে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরি, অভিযুক্ত যুবক গ্রেফতার

সাড়ে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরি, অভিযুক্ত যুবক গ্রেফতার

‘ইরান থেকে শিখে এসে’ অনলাইনে কারবার চালাতেন দুই ভাই

৬৫ কেজি শিশা জব্দ ‘ইরান থেকে শিখে এসে’ অনলাইনে কারবার চালাতেন দুই ভাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App