×

রংপুর

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:০৬ পিএম

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদ্যুৎ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) এবং একই উপজেলার সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে মুমিন (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুতের একটি লাইনের মেরামতের কাজ চলছিল। এ সময় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না করেই দুই শ্রমিক খুঁটিতে উঠে কাজ শুরু করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। কাজ চলাকালীন হঠাৎ তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।"

তবে, স্থানীয়দের দাবি, বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ পরিচালনা করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন শামীম কায়সার

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন শামীম কায়সার

ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতা-সমমর্যাদার

বিরোধীদলীয় নেতা ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতা-সমমর্যাদার

ইমরান-সেনাবাহিনীর সমঝোতার ইঙ্গিত, কোন পথে পাকিস্তানের রাজনীতি

ইমরান-সেনাবাহিনীর সমঝোতার ইঙ্গিত, কোন পথে পাকিস্তানের রাজনীতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App