×

রংপুর

শিশু শিক্ষার্থীকে দিয়ে ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৩ পিএম

শিশু শিক্ষার্থীকে দিয়ে ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ

ছবি: সংগৃহীত

নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিশু শিক্ষার্থীকে দিয়ে সহকারী শিক্ষিকার শরীর ম্যাসাজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সূত্র বলছে, ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে বিদ্যালয়ের অফিস কক্ষে একটি বিছানায় শুয়ে এক শিশু শিক্ষার্থী দ্বারা শরীর ম্যাসাজ করিয়ে নিচ্ছেন সহকারী শিক্ষিকা কাজলী আক্তার।

একই সময়ে ওই কক্ষে যে দুজন সহকারী শিক্ষিকা উপস্থিত ছিলেন, তাঁদের একজন ওয়াহিদা জান্নাত মুনমুন, যিনি চেয়ারে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন এবং অপর সহকারী শিক্ষিকা মনি আক্তার গল্পে ব্যস্ত ছিলেন।

বিষয়টি আমলে নিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) এবং দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও নেটিজেনরা।

স্থানীয়দের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল হওয়া উচিত। স্থানীয়রা বলছেন, "যেখানে বিদ্যালয় শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার স্থান, সেখানে একজন শিক্ষার্থীকে দিয়ে এ ধরনের ব্যক্তিগত কাজ করানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়াও দেখা গেছে। এদিকে, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে একই সঙ্গে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম জানান, "এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ মোট ৩ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনায় ২ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App