×

রংপুর

পাঁচ জেলায় পানিবন্দি লক্ষাধিক মানুষ

বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে পানি, রেড অ্যালার্ট জারি

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:২১ পিএম

বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে পানি, রেড অ্যালার্ট জারি

ছবি : সংগৃহীত

ভারতের উজান থেকে নেমে আসা ঢল এবং গত ২৪ ঘণ্টার ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে সন্ধ্যার পর থেকে পানি আরও বাড়তে থাকায় তিস্তা ব্যারেজ এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পানি বৃদ্ধি পাওয়ায় নদীকূলবর্তী লোকালয়ে বন্যার পানি ঢুকে পড়েছে। তিস্তা তীরবর্তী লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর ও নীলফামারী- এই পাঁচ জেলায় প্রায় এক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকটে নদীপাড়ের মানুষের মধ্যে দুর্ভোগ দেখা দিয়েছে।

রাতে পানি দ্রুত বাড়তে থাকায় তিস্তার শতাধিক চরাঞ্চলের হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে উঁচু স্থানে যেতে শুরু করেন। স্থানীয় মসজিদের মাইকে চর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য প্রচার চালানো হচ্ছে।

তিস্তা নদী উত্তরাঞ্চলের লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে প্রায় ১৩৫ কিলোমিটার প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে। উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বৃহস্পতিবার সন্ধ্যার পর নদীর পানি আরও বাড়তে থাকে। পরিস্থিতির অবনতি হওয়ায় স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস এবং চরাঞ্চলের মসজিদ থেকে মাইকিং করে তিস্তা ব্যারেজের ভাটির শতাধিক চরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়। এ সময় অনেক মানুষকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটোছুটি করতে দেখা যায়।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, তিস্তা ব্যারেজ এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাতেই মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ সময় ব্যারেজের ফ্লাড বাইপাস সড়কের ওপর দিয়েও পানি প্রবাহিত হওয়ার উপক্রম হয়। রাতে তিস্তার পানি আরও বাড়তে থাকে।

পাউবোর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় হাতীবান্ধা উপজেলার দোয়ানী এলাকায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৪ মিটার, যা বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচে।

তিস্তার গোবর্ধন চরের বাসিন্দা রোস্তম আলী বলেন, “সন্ধ্যার পর থেকে পানি বাড়ছে। সন্ধ্যা ৬টার পর পানির উচ্চতা ও স্রোতের কারণে এখন পানি তিস্তা ব্যারেজের বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সন্ধ্যা ৬টার পর পানি মাপার কোনো ব্যবস্থা না থাকায় প্রকৃত পানির রেকর্ড জানা যায়নি।”

রংপুর পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক প্রধান প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, “রাতে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। তিস্তা ব্যারেজ এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাতেই ঝুঁকিপূর্ণ গ্রামগুলো থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।”

তিস্তা ব্যারেজসংলগ্ন গ্রামের বাসিন্দা শমশের আলী বলেন, “পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হলে রাতে ব্যারেজ রক্ষায় ফ্লাড বাইপাস সড়ক কেটে দেওয়া হতে পারে। পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলে ব্যারেজ নিরাপদ রাখতে ফ্লাড বাইপাস কেটে দেওয়া হয়।” তিনি জানান, ব্যারেজের ৪৪টি জলকপাটই খুলে রাখা হয়েছে।

রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাঁচ জেলার বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কর্মকর্তাদের আশঙ্কা, সবজি খেতে বড় ধরনের ক্ষতি হতে পারে। আর ৩ থেকে ৪ দিন পানি স্থায়ী হলে ধানও ক্ষতিগ্রস্ত হবে। মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর মোবাইলে শিক্ষার্থীর উপবৃত্তির টাকা

আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর মোবাইলে শিক্ষার্থীর উপবৃত্তির টাকা

চীনে জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮

চীনে জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮

কক্সবাজারে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

কক্সবাজারে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

মুদ্রণ সমিতি ভেঙে দিতে পারি, তবে অবৈধ হস্তক্ষেপ করবো না

শিক্ষামন্ত্রী মুদ্রণ সমিতি ভেঙে দিতে পারি, তবে অবৈধ হস্তক্ষেপ করবো না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App