×

রংপুর

পাটগ্রাম সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

Icon

এস আই সবুজ, পাটগ্রাম (লালমনিরহাট) থেকে

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:৩৮ এএম

পাটগ্রাম সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

ছবি : ভোরের কাগজ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ষোলঘরিয়া সীমান্ত দিয়ে তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয়দের প্রতিবাদের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।

শনিবার (১১ জুলাই) ভোররাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের মদিরবাড়ি এলাকার ষোলঘরিয়া সীমান্তে, ধবলসুতি বিওপির আওতাধীন মেইন পিলার ৮৩৩-এর ৯ এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারতের ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খরখরিয়া ক্যাম্পের সদস্যরা অন্ধকারের সুযোগ নিয়ে নয়জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। এর মধ্যে ছয়জন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে পালিয়ে যায়। তবে তিন নারীকে বিজিবি ও স্থানীয়রা সীমান্তের শূন্যরেখা অতিক্রম করতে বাধা দিলে তারা ভারতের অভ্যন্তরেই থেকে যান। বর্তমানে তারা সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ ভেতরে অবস্থান করছেন।

আরো পড়ুন : কক্সবাজারে বন্যা-পাহাড়ধসে ২৬ জনের প্রাণহানি

এ ঘটনায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিষয়টি নিয়ে ব্যাটালিয়ন অধিনায়ক সংশ্লিষ্ট বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে কথা বলেছেন এবং পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের দ্রুত ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিজিবি আরো জানায়, সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। সম্ভাব্য পুশব্যাক ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App