×

রংপুর

বৃষ্টি উপেক্ষা করে রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশে জনতার ঢল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:৪৬ পিএম

বৃষ্টি উপেক্ষা করে রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশে জনতার ঢল

ছবি : সংগৃহীত

টানা বৃষ্টি উপেক্ষা করেই রংপুরে চার দফা দাবিতে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও রংপুর জিলা স্কুল মাঠে সকাল থেকেই বিভাগের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন লাখো মানুষ।

শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার পর থেকে রংপুরে ভারী বৃষ্টি শুরু হলেও সমাবেশে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে তার কোনো প্রভাব পড়েনি।

অনেকেই ছাতা, পলিথিন কিংবা বৃষ্টিতে ভেজা পোশাকেই মাঠে অবস্থান নিয়ে কর্মসূচিতে অংশ নেন। আয়োজকদের দাবি, বৃষ্টির মধ্যেও সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করার উদ্যোগ গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে এই বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশকে ঘিরে সকাল থেকেই রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীদের সমাবেশস্থলে আসতে দেখা যায়। দুপুরের পর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলেও অংশগ্রহণকারীরা মাঠে অবস্থান ধরে রেখে নেতাদের বক্তব্য শোনেন।

সরেজমিনে দেখা যায়, রংপুর মহানগরের বিভিন্ন প্রবেশপথ দিয়ে দলীয় পতাকা ও ব্যানার হাতে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা। বৃষ্টির মধ্যেও তাদের স্লোগান ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

পীরগাছা থেকে আসা জামায়াতে ইসলামীর কর্মী ফুয়াদ হাসান বলেন, বৃষ্টিতে ভিজলেও সমাবেশে অংশ নিতে তাদের কোনো অসুবিধা হয়নি। তিনি বলেন, দেশের স্বার্থে আয়োজিত এই কর্মসূচির দাবিগুলো বাস্তবায়ন করা হোক এটাই তাদের প্রত্যাশা।

আরেক কর্মী জুনায়েদ ইসলাম বলেন, বৃষ্টির কারণে কিছুটা কষ্ট হলেও প্রিয় নেতাদের বক্তব্য শুনতে পারাই তাদের কাছে সবচেয়ে বড় বিষয়। তিনি তিস্তা মহাপরিকল্পনাসহ ঘোষিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশের শুরুতে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, বাংলাদেশ লেবার পার্টি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির স্থানীয় নেতারা।

বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলী আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৬ জুলাই পর্যন্ত ৫ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

১৬ জুলাই পর্যন্ত ৫ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৪ হাজার ছাড়াল

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৪ হাজার ছাড়াল

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২০০ রান

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২০০ রান

ওমান সফরে আরাঘচি, হরমুজ ইস্যুতে উচ্চপর্যায়ের বৈঠক চলছে

ওমান সফরে আরাঘচি, হরমুজ ইস্যুতে উচ্চপর্যায়ের বৈঠক চলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App