×

রংপুর

পার্বতীপুরে মা-মেয়ের আত্মহত্যা

Icon

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:১৫ পিএম

পার্বতীপুরে মা-মেয়ের আত্মহত্যা

প্রতীকী ছবি

পার্বতীপুরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ ও তার কিশোরী মেয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৭নং মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চণ্ডিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের রিপেন চন্দ্রের স্ত্রী ছবি রানী (৪০) এবং মেয়ে পল্লবী রানী (১৪)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বাড়ির লোকজনের অজ্ঞাতসারে ঘরের কাঠের বর্গায় লাগানো সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মা-মেয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে দু’জনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।তাৎক্ষণিকভাবে তাদের ফাঁস থেকে নামানো হয়, কিন্তু ততক্ষণে উভয়ের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন পরিবারের সদস্যরা।

নিহত ছবি রানী ও পল্লবী রানীর মরদেহ উদ্ধার করে পার্বতীপুর থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পার্বতীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো কলহ কিংবা মানসিক বিষণ্নতার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App