×

রংপুর

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রংপুরে বিক্ষোভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৭:৩২ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রংপুরে বিক্ষোভ

ছবি : সংগৃহীত

বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার দাবিতে রংপুরে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভে অংশ নিয়ে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান এবং প্রশ্নপত্রে ত্রুটির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মোড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা একটি মিছিল নিয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার জিলা স্কুল মোড়ে এসে সমাবেশ করেন।

সমাবেশে শিক্ষার্থী আবিদ হাসান, বন্নি আক্তার, নুরজাহান খাতুন, আনিছুল ইসলামসহ কয়েকজন বক্তব্য দেন।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড়ধসের মতো দুর্যোগ চললেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া হয়েছে। অনেক পরীক্ষার্থী কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। তাদের অভিভাবকদেরও দীর্ঘ সময় পানিতে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে তারা হতাশা প্রকাশ করেন।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, তাদের দুর্ভোগকে গুরুত্ব না দিয়ে উল্টো অবমাননাকর মন্তব্য করা হয়েছে। তারা দাবি করেন, শিক্ষার্থীদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে এবং পরীক্ষা-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দিতে হবে।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বন্যা পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিত এবং তাদের উত্থাপিত দাবিগুলোর বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না এলে তারা আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 বাজারের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বিরোধ, সংঘর্ষে আহত বিএনপি ও যুবদল নেতা

বাজারের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বিরোধ, সংঘর্ষে আহত বিএনপি ও যুবদল নেতা

জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির

জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির

ফ্যামিলি কার্ড পাবেন না যে ৮ শ্রেণির মানুষ

নীতিমালা জারি ফ্যামিলি কার্ড পাবেন না যে ৮ শ্রেণির মানুষ

কিশোরগঞ্জে সিএনজি-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩

কিশোরগঞ্জে সিএনজি-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App