×

রংপুর

রংপুরে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৮ পিএম

রংপুরে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

ছবি: সংগৃহীত

বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা এবং শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রংপুর মহানগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন এইচএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কোতোয়ালি থানায় গিয়ে দায়িত্বরত কর্মকর্তা আর্জিনা খাতুনের কাছে অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্রে এইচএসসি ২০২৬ ব্যাচের পক্ষে স্বাক্ষর করেন শিক্ষার্থী মো. মাহদী হাসান অনিক।

অভিযোগপত্রে বলা হয়, মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ ভবনের সামনে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালায় এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এ ঘটনায় শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পাশাপাশি নতুন কারিকুলাম ও সাম্প্রতিক শিক্ষাবিষয়ক সিদ্ধান্তগুলোর কারণেও শিক্ষার্থীদের ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে দাবি করা হয়েছে।

এর আগে এইচএসসি পরীক্ষা শেষে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় এলাকা হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোতোয়ালি থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগ দাখিলকারী শিক্ষার্থী মাহদী হাসান অনিক বলেন, ঢাকায় সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা ও দুর্ব্যবহারের প্রতিবাদে তারা আইনের আশ্রয় নিয়েছেন। জনদুর্ভোগ সৃষ্টি না করে আইনগত প্রক্রিয়ায় বিষয়টির সমাধান চান বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, আপাতত তারা মামলা না করে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। পুলিশ তাদের অভিযোগ গ্রহণ করেছে এবং বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে আলোচনার আশ্বাস দিয়েছে। ভবিষ্যৎ কর্মসূচি ঢাকার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করেই নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, তাদের কর্মসূচির সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই।

রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, শিক্ষার্থীরা থানায় এসে তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেল অনুমোদন, চাপ বাড়বে বেসরকারি খাতে

পে-স্কেল অনুমোদন, চাপ বাড়বে বেসরকারি খাতে

ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন সামরিক নেতৃত্বে বড় রদবদল

ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন সামরিক নেতৃত্বে বড় রদবদল

কোনো বাতিলের সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

কোনো বাতিলের সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App