×

রংপুর

বাবার হাতে কিশোর ছেলে ‘খুন’, বাবা আটক

Icon

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:১৩ পিএম

বাবার হাতে কিশোর ছেলে ‘খুন’, বাবা আটক

প্রতীকী ছবি

দিনাজপুরের পার্বতীপুরে পিতার হাতে নুরুজ্জামান (১৫) নামের এক কিশোর ছেলে খুন হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা-পুলিশ ঘাতক পিতা শরিফুল ইসলামকে আটক করেছে।

জানা গেছে, নিজ বাড়িতে নুরুজ্জামানকে (১৫) সঙ্গে নিয়ে মাটির ঘরের কাঠের দরজা সংস্কারের কাজ করছিলেন বাবা শরিফুল ইসলাম। বেলা ১২টার দিকে পিতা-পুত্রের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পিতা শরিফুল শাবল দিয়ে ছেলে নুরুজ্জামানের মাথায় আঘাত করেন। এতে নুরুজ্জামান গুরুতর আহত হয়।

প্রতিবেশীরা মুমূর্ষু অবস্থায় নুরুজ্জামানকে উদ্ধার করে পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ও অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত শরিফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শরিফুল ইসলামকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মূল ঘটনা উদ্ঘাটনে কাজ করছে পুলিশের একাধিক দল। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App