×

রংপুর

ভারী বৃষ্টিতে তিস্তায় উপচে পড়ছে পানি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:৩৫ এএম

ভারী বৃষ্টিতে তিস্তায় উপচে পড়ছে পানি

ছবি: সংগৃহীত

ভারত থেকে নেমে আসা উজানের ঢল আর দেশের ভেতরের ভারী বর্ষণে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে তিস্তা নদী। হু হু করে পানি বেড়ে তা এখন বিপৎসীমার একদম কাছাকাছি (৫ সেমি নিচে) অবস্থান করছে। পানির রেকর্ড চাপ নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সবগুলো (৪৪টি) জলকপাট একযোগে খুলে রাখা হয়েছে বলে জানিয়েছে পাউবো।

সোমবার (২০ জুলাই) সকাল ৮টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ সেন্টিমিটার, যা বিপৎসীমার (৫২ দশমিক ১৫ মিটার) মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তা নদীর পানি বাড়ার কারণে নীলফামারীর দুটি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হতে পারে। এর মধ্যে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো রয়েছে ঝুঁকিতে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরি বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সকাল ৮ টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি আরও বাড়ার সম্ভবনা রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজে ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App