×

রংপুর

বড়পুকুরিয়ায় কর্মহীন ১৬৮ খনি শ্রমিক, পুনর্বহালের দাবিতে আন্দোলন

Icon

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৭:৫৪ পিএম

বড়পুকুরিয়ায় কর্মহীন ১৬৮ খনি শ্রমিক, পুনর্বহালের দাবিতে আন্দোলন

ছবি: ভোরের কাগজ

বড়পুকুরিয়া কয়লাখনির ১৬৮ খনি শ্রমিক হঠাৎ করে চাকরি হারিয়েছে। চাকরি হারানো এসব খনি শ্রমিক লাগাতার বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন শুরু করেছেন।

তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৮ বছর আগে বড়পুকুরিয়া কয়লাখনি ভূগর্ভে টার্নেল (সুড়ঙ্গ পথ) নির্মাণের জন্য খনির ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সিএমসি-এক্সএমসি’ কনসোর্টিয়াম এসব শ্রমিককে নিয়োগ প্রদান করে। ২০২২ সালে পেট্রোবাংলার সঙ্গে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সিএমসি-এক্সএমসি’র ২০২৭ সাল পর্যন্ত ৫ বছর মেয়াদি একটি চুক্তি হয়।

নতুন চুক্তির পর চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সিএমসি-এক্সএমসি’ টানেল নির্মাণের জন্য সাব ঠিকাদার হিসেবে ‘জেএসএমই’কে নিয়োজিত করে। সাব ঠিকাদার জেএসএমই ৫ হাজার ৯০০ মিটার টানেল নির্মাণের জন্য ১৬৮ জন শ্রমিককে নিয়োজিত করে। গত শনিবার টানেল নির্মাণ কাজ শেষ হয় এবং শ্রমিকদের আর প্রয়োজন নেই বলে জানিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিলেন নোয়াখালীর ‘আওয়ামী লীগ নেতা’

বর্তমানে কর্মহীন এসব শ্রমিকের দাবি, বড়পুকুরিয়া খনিতে ১০৪৩ জন শ্রমিকের সবাই চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সিএমসি-এক্সএমসি’ হতে নিয়োগপ্রাপ্ত।

বেকার হয়ে পড়া শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে ও চাকরিতে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলনের ডাক দেয়। শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেওয়ায় খনি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যদের সার্বক্ষণিক টহল দিতে দেখা যায়।

এ ব্যাপারে খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শাহ আলম বলেন, কর্মহীন শ্রমিকেরা মূল ঠিকাদারি চীনা প্রতিষ্ঠান ‘সিএমসি-এক্সএমসি’র সাব কন্ট্রাক্টর জেএসএমই’র নিয়োগকৃত। তাদের ব্যাপারে খনি কর্তৃপক্ষের করার তেমন কিছু নেই। তবে বিভিন্ন সময় শ্রমিকদের দাবি-দাওয়ার ব্যাপারে আমরা বরাবরই সহানুভূতিশীল এবং শ্রমিকদের দাবির ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ রক্ষার চেষ্টা করে থাকি। বর্তমান পরিস্থিতিতেও আমরা দু’পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App