×

রংপুর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

Icon

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৮:৫০ পিএম

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

ছবি: ভোরের কাগজ

নীলফামারী জেলার সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ছাত্র-জনতা। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট), সকালে নীলফামারীর সকল স্তরের জনগণের ব্যানারে শরের চৌরঙ্গী মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আহ্বায়ক আলিফ সিদ্দিকী প্রান্তর এর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নীলফামারী জেলার সদর উপজেলাসহ অন্যান্য উপজেলা গুলোতেও নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ধরে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, ন্যায্যতা ও সম-অধিকার নিশ্চিত করার দাবি তোলেন বক্তারা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা শাখার আহ্বায়ক আলিফ সিদ্দিকী প্রান্তর অভিযোগ করে বলেন, "শুধু নীলফামারীই নয়, জেলার অন্য সব উপজেলা গুলোতেও এ নিয়োগে পক্ষপাতিত্ব করা হয়েছে। এমন কী, যোগ্যদের বাদ দিয়ে পতিত স্বৈরাচারের দোসরকে নিয়োগ দেওয়া হয়েছে।"

"এই নিয়োগ অবিলম্বে বাতিল করে নতুন করে নিয়োগ দিয়ে স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত করতে হবে। তা না হলে ডিসি অফিস ঘেরাও কর্মসূচিতে যাবে ছাত্র-জনতা, এমন হুঁশিয়ারি দেন তিনি।"

জেলার ৪টি আসনের জামায়াত মনোনীত চার সংসদ সদস্যের কথা উল্লেখ করে হতাশা ব্যক্ত করেন তিনি বলেন, "আমরা নীলফামারীর চারটি আসনের চারজন জামায়াত মনোনীত সংসদ সদস্যগণ এই নিয়োগের নিয়োগে পক্ষপাতিত্বের বিষয়ে কোনো কথাই বলছেন না। এমনকি, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য তাঁর ফেইসবুক পেইজে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানাতেও দেখেছি। আমরা আপনাদের এরূপ কার্যক্রম নিয়ে হতাশ।"

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন অংশগ্রহণকারীরা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রেনের ছাদে নাচতে গিয়ে কিশোরের মৃত্যু, আহত ১

ট্রেনের ছাদে নাচতে গিয়ে কিশোরের মৃত্যু, আহত ১

যুবলীগ নেতা পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুবলীগ নেতা পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সড়কের মাঝে ৯০ গাছ রেখেই ঢালাই

উন্নয়নের নামে তামাশা সড়কের মাঝে ৯০ গাছ রেখেই ঢালাই

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App