×

রংপুর

এক অ্যাপেই বেরোবির নানা সেবা, শিক্ষার্থীদের তৈরি ‘BRUR Campus’

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম

এক অ্যাপেই বেরোবির নানা সেবা, শিক্ষার্থীদের তৈরি ‘BRUR Campus’

ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের দৈনন্দিন ক্যাম্পাস জীবনকে আরও সহজ, দ্রুত ও সংগঠিত করতে ‘BRUR Campus’ নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ১৪তম আবর্তনের দুই শিক্ষার্থী মুহাঃ আন নাহিয়ান প্রিন্স ও সিথী রাণী রায় অ্যাপটি তৈরি করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য ও সেবা একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যেই ‘BRUR Campus’ অ্যাপটি তৈরি করা হয়েছে।

অ্যাপটিতে বেরোবি শিক্ষার্থীদের জন্য রয়েছে কভার পেজ জেনারেটর, অফলাইন সিভি মেকার, স্মার্ট বেরোবি অ্যাসিস্ট্যান্ট, একাডেমিক ক্যালেন্ডার, অ্যালামনাই গাইডেন্স, ব্লাড ব্যাংক ও জরুরি যোগাযোগের তথ্যসহ বিভিন্ন সুবিধা। এ ছাড়া ব্যাকলগ-সংক্রান্ত নির্দেশনা, ক্যাম্পাস ওয়াই-ফাই কিউআর, সিজিপিএ ক্যালকুলেটর, ব্যক্তিগত খরচের হিসাব রাখার সুবিধা এবং সেশনজট ক্যালকুলেটর যুক্ত করা হয়েছে অ্যাপটিতে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ

শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ সহজ করতে অ্যাপে রাখা হয়েছে বই বিনিময়, হারানো ও পাওয়া সংক্রান্ত তথ্য, বাস পরিবহন, জরুরি ডায়ালার এবং বিভিন্ন গ্রুপ ও পেজের তথ্য। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন স্থানের ছবি দেখতে  বেরোবি গ্যালারি এবং রংপুরের বিভিন্ন স্থানের গাইড হিসেবে  রংপুর গাইড এবং ব্যবহারকারীদের মতামত বা সমস্যা জানানোর জন্য ফিডব্যাক ও রিপোর্টের সুবিধাও রয়েছে অ্যাপটিতে।

অ্যাপটি নির্মাতা মুহাঃ আন নাহিয়ান প্রিন্স বলেন, আমি যখন প্রথম বর্ষে ভর্তি হয়। তখন দেখি আমার অনেক বিভাগের বন্ধু বান্ধবীদের অ্যাসাইনমেন্ট কভার পেজ প্রিন্ট দিতে কিনতে কম্পিউটারের দোকানগুলোতে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হতো৷ আবার ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীরা এসে কোথায় কোন ধরনের সেবা পাওয়া যায় সেটা জানে না৷ সেই সময় আমার মনে হয়েছিল আমি একটা এমন অ্যাপ তৈরি করব যার মাধ্যমে ক্যাম্পাসের প্রায় সকল ধরনের তথ্য পাওয়া যাবে।

তিনি আরো বলেন, আমাদের এই অ্যাপটিতে ২০টির বেশি ফিচার রয়েছে।  অ্যাপটির মধ্যে রংপুরের বিভিন্ন স্থানের গাইড লাইন পাওয়া যাবে। জরুরি রক্ত প্রয়োজনে নাম্বার, ক্যাম্পাসের অ্যাম্বুলেন্স নাম্বার পাওয়া যাবে৷ যা নতুন এবং যে শিক্ষার্থীরা জানে তা তারা অ্যাপটির মাধ্যমে সেসব তথ্য খুব সহজে পাবে। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই কোটি টাকা পর্যন্ত লেনদেনে কর অব্যাহতি

দুই কোটি টাকা পর্যন্ত লেনদেনে কর অব্যাহতি

পে-স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ

পে-স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ

রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৭ দোকানের সব

রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৭ দোকানের সব

দিন-রাত লোডশেডিং, অতিষ্ঠ গোমস্তাপুর

দিন-রাত লোডশেডিং, অতিষ্ঠ গোমস্তাপুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App