×

রংপুর

রোকন উদ্দিন বাবুল

মোবাইলের স্ক্রিন ছেড়ে তরুণদের মাঠে ফেরাতে হবে

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম

মোবাইলের স্ক্রিন ছেড়ে তরুণদের মাঠে ফেরাতে হবে

ছবি : সংগৃহীত

সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

সোমবার আদিতমারী উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি জিএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও সপ্তাহব্যাপী বিভিন্ন গ্রামীণ সাংস্কৃতিক আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়।

সাত দিনব্যাপী এ আয়োজনে বৃক্ষমেলার পাশাপাশি প্রীতি ফুটবল ও ভলিবল ম্যাচ, সাঁতার প্রতিযোগিতা, হাডুডু খেলা, গ্রামীণ ঐতিহ্যবাহী দেশীয় খাবারের উৎসব এবং পালাগানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রোকন উদ্দিন বাবুল বলেন, আধুনিক প্রযুক্তির যুগে তরুণ প্রজন্মকে মোবাইল ফোনের স্ক্রিন আসক্তি, মাদক ও জুয়া থেকে দূরে রাখতে তাদের খেলাধুলার মাধ্যমে মাঠমুখী করতে হবে।

তিনি বলেন, ‘খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি যুবসমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহমর্মিতা শেখায়। তরুণদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করতে এবং দেশ গঠনে তাদের সম্পৃক্ত করতে সরকার ও স্থানীয় প্রশাসন বদ্ধপরিকর।’

এ সময় তিনি প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি গ্রাম পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় তুলে আনতে মাঠ সংস্কার ও নতুন মাঠ তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানান।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও গাছের চারা তুলে দেন সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মৌসুমী আক্তার, উপজেলা প্রকৌশলী এ.কে.এম. ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির আদিতমারী উপজেলা ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল ফাত্তাহ, সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শওকাত আরা সিদ্দিকা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা।

বৃক্ষরোপণ ও খেলাধুলার এ আয়োজনের শেষাংশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পালাগান পরিবেশন করা হয়। পালাগান উপভোগ করতে মেলা প্রাঙ্গণে বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪৮ বছরের অভিযাত্রায় ৪৮ অর্জন তুলে ধরলেন উপদেষ্টা মাহদী আমিন

৪৮ বছরের অভিযাত্রায় ৪৮ অর্জন তুলে ধরলেন উপদেষ্টা মাহদী আমিন

আয়-ব্যয়ের হিসাব ছাড়া পে-স্কেল নয়: টিআইবি

আয়-ব্যয়ের হিসাব ছাড়া পে-স্কেল নয়: টিআইবি

অসময়ে তিস্তার ভাঙন, শঙ্কায় ২০ হাজার মানুষ

অসময়ে তিস্তার ভাঙন, শঙ্কায় ২০ হাজার মানুষ

প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল সেবায় সমান প্রবেশাধিকার নিশ্চিতের দাবি

প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল সেবায় সমান প্রবেশাধিকার নিশ্চিতের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App