×

রংপুর

পুকুরে মিলল তাজা গ্রেনেড, তারপর যা হলো

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

পুকুরে মিলল তাজা গ্রেনেড, তারপর যা হলো

ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পরনো গ্রেনেড উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩, সিপিসি-২, নীলফামারীর একটি অভিযানিক দল।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক পক্ষে বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‍্যাব।

বিজ্ঞপ্তিতে র‍্যাব আরোও উল্লেখ করেন, শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া এলাকার একটি পুকুর থেকে র‍্যাবের প্রশিক্ষিত বোম্ব ডিজপোজাল টিমের সহায়তায় সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল ধাতব ওই গ্রেনেডটি উদ্ধার করে। উদ্ধার হওয়া গ্রেনেডটির ওজন অনুমান ৪৫০ গ্রাম এবং দৈর্ঘ্যে অনুমান ৫ ইঞ্চি।

আরও পড়ুন: দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতন: ডা. শফিকুর রহমান

জানতে চাইলে, কোম্পানি কমান্ডার আশরাফুল কবির বলেন, "গ্রেনেডটি তাজা (সক্রিয়) হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে রংপুর থেকে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল ঘটনাস্থলে আসে। সার্জেন্ট আব্দুল বারীর নেতৃত্বে দলটি গ্রেনেডটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।"

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

লালদিঘিতে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু

লালদিঘিতে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App