×

রংপুর

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

ছবি : সংগৃহীত

দিনাজপুরের বিরল পৌরশহরে পুত্রবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শ্বশুর মো. আব্দুস সাত্তারকে (৬১) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বিরল থানায় মামলা করেছেন।

গ্রেপ্তার আব্দুস সাত্তার বিরল পৌরশহরের শংকরপুর (ডাঙ্গাপাড়া) এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর স্বামী শারীরিক প্রতিবন্ধী। বিয়ের প্রায় এক মাস পর থেকেই তার শ্বশুর তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতে শুরু করেন বলে অভিযোগ করেন ওই গৃহবধূ। প্রস্তাবে রাজি না হওয়ায় প্রায় চার মাস আগে একদিন এবং পরবর্তী সময়ে আরও দুদিন তাকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, সর্বশেষ গত ১৫ জুলাই রাতে খাবার শেষে স্বামীর ঘরে ঘুমাতে যান ওই গৃহবধূ। রাত আনুমানিক ১১টার দিকে আব্দুস সাত্তার তার শয়নকক্ষে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে বিরল থানায় মামলা করেন। মামলা হওয়ার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুস সাত্তারকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে মামলায় আনা অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

গ্যাস সংকট মোকাবিলায় বিএনপির পরিকল্পনা রয়েছে: শামা ওবায়েদ

গ্যাস সংকট মোকাবিলায় বিএনপির পরিকল্পনা রয়েছে: শামা ওবায়েদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App