×

রংপুর

ইউএনওর ওপর হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পিএম

ইউএনওর ওপর হামলা

ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বিশ্বনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউএনওসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের উদ্ধার করে নিয়ে আসেন। এ ঘটনায় মঙ্গলবার গোবিন্দগঞ্জ থানায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে সোমবার বিকেলে উপজেলার ফুলবাড়ী ও দরবস্ত ইউনিয়নের কাটাখালি, হাতিয়াদহ, শাকপালা, বিশ্বনাথপুর, চকরহিমাপুর, চাঁদপুর খলসী, বোয়ালিয়া ও সমসপাড়া এলাকায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি মেশিন ধ্বংস করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্বনাথপুর এলাকায় একটি ড্রেজার মেশিন ধ্বংস করার সময় বালু উত্তোলনকারীরা বাঁধের ওপর থেকে ইউএনওসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের লক্ষ্য করে ঢিল ও গাছের ডাল নিক্ষেপ করেন বলে অভিযোগ উঠেছে।

এ সময় রাজু শেখ নামে এক শ্রমিক আহত হন। পরে ইউএনওর ওপর হামলার খবর পেয়ে এসিল্যান্ড তামশিদ ইরাম খান ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের উদ্ধার করে নিয়ে আসেন।

মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে গণমাধ্যমকর্মীরা প্রশাসন ও পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তেমন গুরুতর নয়। নৌকা থেকে পা পিছলে একজন আহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাইকে উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App