×

রংপুর

বামনদল সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

Icon

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ পিএম

বামনদল সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্ত দিয়ে ১২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি ও স্থানীয়দের কঠোর প্রতিবাদে বিএসএফের এই অপচেষ্টা ব্যর্থ হয়। তবে বর্তমানে ১২ জন নারী-পুরুষ শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে বলে জানা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রবিবার ( ১৮ অক্টোবর ) ভোররাতে উপজেলার ৮নং বুড়িমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বামনদল সীমান্তের বুড়িমারী বিওপির আওতাধীন সীমান্তের মেইন পিলার ৮৩৮/১ এস কাছে এ ঘটনাটি ঘটে। 

আরও পড়ুন: ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর রাতে বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ বুড়িমারী বামনদল এলাকার সীমান্ত পিলার ৮৩৮/১ এস এর নিকটবর্তী এলাকা দিয়ে ৯৮ বিএসবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১২ জনকে বাংলাদেশে পুশইন-এর চেষ্টা করে। পরে স্থানীয়রা বিজিবিকে খবর দিলে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা ব্যর্থ হয়। বর্তমানে ১২ জন নারী-পুরুষ শূন্যরেখা থেকে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। 

এ বিষয়ে ঐ সীমান্তে পুশইন ঠেকাতে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) তৎপরতা বৃদ্ধি এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম শাহীন বলেন, সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের একটি চেষ্টা হয়েছিল, যা আমাদের সতর্ক টহল দলের বাধায় ব্যর্থ হয়েছে। আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। পতাকা বৈঠকের মাধ্যমে পুরো বিষয়টি সমাধানের জোর চেষ্টা চলছে। সীমান্ত সুরক্ষিত রাখতে আমাদের নজরদারি অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

জেনজি আন্দোলনে ইউরোপের ৪ দেশ উত্তাল

জেনজি আন্দোলনে ইউরোপের ৪ দেশ উত্তাল

বামনদল সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

বামনদল সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’

‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App