×

রংপুর

৭০ বস্তা জব্দ

সার পাচারের দায়ে কারাদণ্ড, জরিমানা

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পিএম

সার পাচারের দায়ে কারাদণ্ড, জরিমানা

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অবৈধভাবে সার পাচার ও মজুত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অনিয়মের দায়ে বিসিআইসি ও বিএডিসির দুই ডিলারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে অবৈধভাবে বিক্রয় ও পাচারের উদ্দেশ্যে রাখা  ৫১ বস্তা ইউরিয়া ও ১৯ বস্তা ডি,এ,পি মোট ৭০ বস্তা সার জব্দ করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর)আদিতমারী উপজেলার সারপুকুর ও সাপ্টিবাড়ী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজা বেগম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আদিতমারী থেকে কুড়িগ্রামে অবৈধভাবে সার পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে উপজেলার টিপার বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে সার বিক্রি ও পাচারের সময় হাতেনাতে দুলাল মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং তার কাছ থেকে মোট ৭০ বস্তা সার জব্দ করা হয়।

এদিকে, সার বিতরণে অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ভ্রাম্যমান আদালত বিসিআইসি ডিলার শফিকুল আলমের ২০ হাজার টাকা এবং বিএডিসি ডিলার মনিরুজ্জামানের ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজা বেগম ভোরের কাগজকে জানান, কৃষকদের অধিকার রক্ষা এবং সারের কৃত্রিম সংকট ও অবৈধ পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, জব্দকৃত সার বর্তমানে আদিতমারী উপজেলা কৃষি অফিসারের তত্ত্বাবধানে রয়েছে এবং বিধি মোতাবেক সরকারি মূল্যে তা কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকার ইচ্ছা করে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে

মিয়া গোলাম পরওয়ার সরকার ইচ্ছা করে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে

সার পাচারের দায়ে কারাদণ্ড, জরিমানা

৭০ বস্তা জব্দ সার পাচারের দায়ে কারাদণ্ড, জরিমানা

হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু হাসিনা আর আসবেন না

রাশেদ খাঁন হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু হাসিনা আর আসবেন না

অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান নিয়ে যা বললেন জামায়াত আমির

অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান নিয়ে যা বললেন জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App