×

রংপুর

ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, যাত্রী-দুর্ভোগ

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পিএম

ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, যাত্রী-দুর্ভোগ

ছবি: ভোরের কাগজ

নীলফামারীর দারোয়ানী রেলস্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন স্থানীয়রা। ফলে, নীলফামারীর চিলাহাটি রেল স্টেশনে ৪ ঘণ্টা ধরে আটকা পড়ে খুলনাগামী রকেট মেইল ট্রেন। এতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।

বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে রেললাইনে অবস্থান নিয়ে দারোয়ানী রেলস্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করে স্থানীয়রা। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। আটকা পড়ে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটিও। 

আন্দোলনকারীদের দাবি, দারোয়ানী স্টেশনে অন্তত দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করতে হবে।

আন্দোলনে অংশ নেওয়া জামিয়ার রহমান বলেন, আমাদের এখানে শুধু একটি লোকাল ট্রেন থামে। স্টেশনটি অনেক পুরোনো। আমরা চাই, এখানে অন্তত দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হোক।


আরেক আন্দোলনকারী সম্রাট বলেন, আমি যতটুকু জানি, আমার বাবা-দাদারাও এই স্টেশন থেকে বিভিন্ন ট্রেনে যাতায়াত করতেন। আগে প্রায় দুই-তিনটি ট্রেন থামত। এখন শুধু সকালে একটি ট্রেন থামে, অন্য কোনো ট্রেন থামে না। আমরা চাই, আমাদের এখানে অন্তত দুটি আন্তঃনগর ট্রেনের স্টপেজ দেওয়া হোক।

নীলফামারী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার ময়নুল হোসেন বলেন, সকাল ৯টা ১৩ মিনিটে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী স্টেশনে প্রবেশ করে। এরই মধ্যে জানতে পারি, দারোয়ানী স্টেশনে রকেট মেইল ট্রেনটি থামিয়ে আন্দোলন করছেন স্থানীয়রা। এখন পর্যন্ত ট্রেনটি ছেড়ে যায়নি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি

হাইকোর্ট রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি

বিএনপিকর্মী হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদ খোকনকে

বিএনপিকর্মী হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদ খোকনকে

রামিসা হত্যা মামলায় সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস

রামিসা হত্যা মামলায় সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: হাইকোর্টেও সোহেলের মৃত্যুদণ্ড বহাল

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: হাইকোর্টেও সোহেলের মৃত্যুদণ্ড বহাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App