×

রংপুর

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৮ এএম

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত

ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকাল ৬টায় উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের দায়িত্ব নেয়। নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

জানা যায়, রোববার ভোরে বাগপুর বাগেরহাট গ্রামের সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান তিনি। এ সময় তিনি চিৎকার শুরু করলে পাশের মসজিদের ইমাম বিষয়টি বুঝতে পেরে মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেন। পরে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশাসহ দুই ব্যক্তিকে ধাওয়া করেন।

স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে ওই দুই ব্যক্তি অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের পিছু নিয়ে সোহেল মিয়ার বাড়ি থেকে আনুমানিক আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুরখুড়ির দোলা ক্যানেলের মধ্যে আটক করা হয়। পরে সেখানে তাদের গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে গঙ্গাচড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ লাশের দায়িত্ব নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। তবে নিহত দুই ব্যক্তির নাম-পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে এবং নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন টিমকে অবহিত করা হয়েছে।

জানতে চাইলে গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুর ছবুর জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে ঘটনার বিস্তারিত জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন নেইমার, দেখে নেওয়ার হুমকি

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন নেইমার, দেখে নেওয়ার হুমকি

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত

ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App