×

ধর্ম

২০৩০ সালে ৩ ঈদ ও ৩৬ রোজার সম্ভাবনা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৫:৫০ পিএম

২০৩০ সালে ৩ ঈদ ও ৩৬ রোজার সম্ভাবনা!

ছবি: সংগৃহীত

নফল রোজা অনেক রাখা যায়। বছরের কিছু হারাম দিন ছাড়া সব সময়ই রোজা রাখা যায়। কিন্তু ফরজ রোজা হলো ৩০ কিংবা ২৯টি। তবে ২০৩০ সালে রমজান ঘিরে রোজা রাখতে হবে ৩৬টি। শুধু তাই নয়, ওই বছর ঈদও হবে ৩টি। এমনটিই জানিয়েছেন দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান আহমেদ আল হারিরি।

তিনি জানান, ইংরেজি বর্ষপঞ্জি ও চন্দ্র বছরের মাসগুলোর পার্থক্যের কারণে ২০৩০ সালে এমন কিছু ঘটবে। ২০৩০ সালে দুটি রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে। বছরের শুরুতে রমজানের শেষদিক আবার বছরের শেষদিকে রমজানের শুরুর দিক। খবর ন্যাশনাল নিউজের।

প্রদিবেদনটিতে বলা হয়, সাধারণত ইংরেজি বছরের মাসগুলো ৩০ অথবা ৩১ দিনে নির্ধারিত থাকে। কিন্তু চন্দ্র বছরের মাসগুলো নির্ধারিত হয় ২৯ অথবা ৩০ দিনে। মাস ও দিনের এই পার্থক্যের কারণে ইংরেজি বছর শেষে চন্দ্র বছর ১১ দিন কমে যায়। 

এভাবে বছরে ১১ দিন পার্থক্য থেকে যাওয়ায় ২০৩০ সালে দুবার রমজান মাস পাবে মুসলিমরা। দুবার রমজান মাসের সাথে সে বছর রোজা হবে ৩৬টি। তবে এই ৩৬টি রোজা একবারে হবে না, হবে আলাদাভাবে। 

চন্দ্রবর্ষের হিসেবে, ২০৩০ সালের প্রথম রমজান মাস পাওয়া যাবে ৫ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি। এ হিসাবে ১৪৫১ হিজরির পবিত্র রমজান মাসের রোজা হবে ৩০টি। এর ঠিক ১০ মাস পর আরো একটি রমজান মাস পাওয়া যাবে। অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া এই রমজান মাসে রোজা হবে ৬টি। আর যদি রোজা ২৯টি হয় তবে ঈদ হবে ৩টি। কিন্তু রোজা ৩০টি হলে ২০৩১ সালের ১ জানুয়ারি ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App