×

ধর্ম

হেঁটে হজে যাওয়া আলিফ ফিরছেন দেশে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৫:২৪ পিএম

হেঁটে হজে যাওয়া আলিফ ফিরছেন দেশে

হেঁটে হজে যাওয়া আলিফ ফিরছেন দেশে। ছবি: সংগৃহীত

হেঁটে হজে যাওয়া কুমিল্লার আলিফ মাহমুদ আদিব দেশে ফিরেছেন। সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১২টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে। 

নানান বাধা-বিপত্তি পেরিয়ে দীর্ঘ ৯ মাস হেঁটে ৭ হাজার ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আদিব পবিত্র হজ পালন করেন। রবিবার (৭ জুলাই) গণমাধ্যমকে দেশে ফেরার কথা জানান আলিফ মাহমুদ। 

 তিনি বলেন, ২০২৩ সালের ৮ জুলাই কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিজ গ্রাম বাতাবাড়িয়া থেকে হেঁটে রওনা দেন মক্কার উদ্দেশে। দীর্ঘ ৯ মাসের পথচলায় ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, দুবাই হয়ে রিয়াদে পৌঁছান আদিব।

 নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে আলিফ মাহমুদ গণমাধ্যমকে বলেন- ‘ইচ্ছে আছে আরো বহু দেশ ভ্রমণ করবো, নিজের মত করে একটি মাদরাসা ও মসজিদ প্রতিষ্ঠা করবো এবং অসহায় গরীবদের পাশে দাঁড়াবো। পাশাপাশি পথশিশুদের জন্য কিছু একটা করবো।’

 হেঁটে সৌদি আরব গিয়ে হজ পালনের সিদ্ধান্তের বিষয়ে আলিফ জানান, হাজার বছর আগের ধর্ম প্রচার, ব্যবসা-বাণিজ্যের এই একমাত্র পথ আকৃষ্ট করে তার ভ্রমণ পিপাসু মনকে। প্রথমদিকে সাইকেলে চড়ে হজে যাওয়ার ইচ্ছা থাকলেও, পরে হেঁটে যাওয়ার সংকল্প করেন।

 সৌদিআরবে অবস্থানরত বাংলাদেশীরাও আলিফের হেঁটে হজে যাওয়ার প্রশংসা করেছেন, অনেকে করেছেন সহায়তাও। কেউ আবার এগিয়ে এসেছেন তার থাকা খাওয়ার ব্যবস্থাসহ অন্যান্য সহযোগিতায়। পায়ে হেঁটে হজে যাওয়ার আগে বাংলাদেশের ৬৪ জেলা সাইকেল চালিয়ে ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে আলিফ মাহমুদের। 

আরো পড়ুন: পবিত্র আশুরা কবে, জানা গেল

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

শিবালয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App