পিস টিভি বাংলার সম্প্রচার নিয়ে যা জানালেন জাকির নায়েক
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৫:৩০ পিএম
ডা. জাকির নায়েক
ভারতীয় ইসলামিক ধর্মপ্রচারক ডা. জাকির নায়েক বলেছেন, বাংলাদেশে আবারো পিস টিভি বাংলার সম্প্রচার চালু হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। সোমবার (১৯ আগস্ট) ইউটিউবে দেয়া এক প্রশ্নের জবাবের এই মন্তব্য করেন তিনি। চ্যানেলটির প্রতিষ্ঠাতা এবং সভাপতি হলেন জাকির নায়েক।
জবাবে ডা. জাকির নায়েক জানান, পিস টিভি বাংলাসহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি। শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি তুলে নেয়ায় ক্যাবল অপারেটররা তা বন্ধ রেখেছে। স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে ক্যাবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ আছে তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। আবেদন করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে চালু হতে পারে।
তার ফেসবুক পেইজের ৬ মিলিয়নের বেশি ফলোয়ার বাংলাদেশি জানিয়েছে তিনি বলেন, আমি বাংলাদেশিদের ভালোবাসায় আপ্লুত। এসময় তিনি বাংলাদেশ সফরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে ২০১৬ সালের জুলাইতে ঢাকায় হোলি আর্টিসানে হামলাকারীদের একজন পিস টিভির বক্তা জাকির নায়েক দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, এ অভিযোগের পর থেকে পিস টিভি বন্ধ করে দেয়া হয়। হোলি আর্টিসানে হামলার পর দিল্লি থেকেও জাকির নায়েকের ওপর অনুসন্ধান চালানো হয় এবং ভারতেও পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।
পিস টিভির অনুষ্ঠানমালা সম্পূর্ণ বিনামূল্য ইংরেজি ভাষায় প্রচারিত হয়ে থাকে। পিস টিভির আরো দুই সহোদর চ্যানেল হল পিস টিভি উর্দু এবং পিস টিভি বাংলা। ২০০৬ সালের ২১ জানুয়ারি থেকে যাত্রা শুরু করে পিস টিভি চ্যানেলটি বিশ্বের ২০০টি দেশেরও বেশি দেশে সম্প্রচারিত হয়ে আসছে। এছাড়াও চ্যানেলটি বিশ্বব্যাপি অন্তর্ভুক্ত করা হয়, যেমন: এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং উত্তর আমেরিকা।
২০০৯ সালে সহোদর চ্যানেল পিস টিভি উর্দু চালু করা হয় যেটি মূলত উৎসর্গ করা হয় বিশেষ করে বিশ্বের উর্দু ভাষায় কথা বলা দর্শকদের জন্য এবং ২২ এপ্রিল ২০১১ সালে পিস টিভি বাংলা চ্যানেলটির জন্ম হয়। যেটি চালু করা বিশ্বব্যাপী বিশেষ করে বাংলাভাষী দর্শকদের জন্য। পিস টিভি নেটওয়ার্ক সরাসরি অনুষ্ঠান পরিচালনা করে থাকে। বক্তৃতার অনুষ্ঠানমালাসমূহ বয়স্ক এবং যুবকদের জন্য এবং শিক্ষামুলক অনুষ্ঠানমালা শিশুদের জন্য প্রচারিত হয়। এটির সভাপতি জাকির নায়েক প্রায়ই বলে থাকেন পিস টিভি একটি শিক্ষামূলক চ্যানেল।
