×

ধর্ম

অসুর নিধন থেকে পাপ মোচন: দেবী ‘দুর্গা’র নামের রহস্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১০:১৭ এএম

অসুর নিধন থেকে পাপ মোচন: দেবী ‘দুর্গা’র নামের রহস্য

দৈত্য, বিঘ্ন, রোগ, পাপ ও শত্রুকে যিনি নাশ করেন, তিনিই দুর্গা। ছবি : সংগৃহীত

পুরাণ অনুযায়ী, অসুর হিরণ্যাক্ষরের বংশধর ছিলেন দুর্গম অসুর। এই দুর্গম অসুর প্রবল তপস্যা করে ব্রহ্মার কাছে বর পান যে সে কোনো পুরুষ দ্বারা অবধ্য। এই বর পাওয়ার পরই দুর্গম অসুর বেপরোয়া হয়ে ওঠেন। তিনি দেবতাদের কাছ থেকে স্বর্গ ছিনিয়ে নেন। বাধ্য হয়ে দেবতারা নিজেদের রক্ষার জন্য শিবের দ্বারস্থ হন।

এই বর পাওয়ার পরই দুর্গম অসুর বেপরোয়া হয়ে ওঠেন। তিনি দেবতাদের কাছ থেকে স্বর্গ ছিনিয়ে নেন। বাধ্য হয়ে দেবতারা নিজেদের রক্ষার জন্য শিবের দ্বারস্থ হন। শিবের নির্দেশে দেবী পার্বতী এক উগ্র রূপ ধারণ করেন। তিনি দুর্গম অসুরের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেন। বিন্ধ্যাচলে ১০ দিন ধরে এক মহাযুদ্ধ চলে। সেই যুদ্ধে দেবী দুর্গম অসুরের অসংখ্য সৈন্যকে হত্যা করেন। অবশেষে হত্যা করেন দুর্গম অসুরকে।

সংস্কৃত অভিধান ‘শব্দকল্পদ্রুম’ অনুযায়ী, ‘দুর্গং নাশয়তি যা নিত্যং সা দুর্গা বা প্রকীর্তিতা’। যার বাংলা তর্জমা করলে- যিনি ‘দুর্গ’ নামে অসুরকে হত্যা করেছিলেন, তিনিই ‘দুর্গা’ নামে পরিচিতা। সেই থেকেই দেবী ‘দুর্গা’ নামে পরিচিত হন।

হিন্দুশাস্ত্রে সংস্কৃতে ‘দুর্গা’  শব্দের অর্থ— ‘দৈত্যনাশার্থবচনো দকারঃ পরিকীর্তিতঃ। উকারো বিঘ্ননাশস্য বাচকো বেদসম্মত। রেফো রোগঘ্নবচনো গশ্চ পাপঘ্নবাচকঃ। ভয়শত্রুঘ্নবচনশ্চাকারঃ পরিকীর্তিত।’ 

যার বাংলা হল- দৈত্য, বিঘ্ন, রোগ, পাপ ও শত্রুকে যিনি নাশ করেন, তিনিই দুর্গা।

আরো পড়ুন : আজ মহা ষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সিজেপির আন্দোলন তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App