×

ধর্ম

প্রেসক্লাবে তাবলীগের সাদপন্থীদের সমাবেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০১:০৫ পিএম

প্রেসক্লাবে তাবলীগের সাদপন্থীদের সমাবেশ

কিছু বক্তব্য ও মতবাদকে কেন্দ্র করে বাংলাদেশে তাবলীগ জামাতের মধ্যে বিভক্তি চলছে। ছবি : ভোরের কাগজ

বিশ্ব ইজতেমাকে সামনে রেখে মাওলানা সাদের অনুসারী এবং বিরোধীদের মধ্যে উত্তজনাকর পরিস্থিতি তৈরির আভাস পাওয়া যাচ্ছে। বুধবার (৬ নভেম্বর) সকাল থেকে তাবলীগের মাওলানা সাদের অনুসারীরা জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করছেন। এর মধ্যে তারা সেখানে একটি জরুরি সংবাদ সম্মেলন করছেন।

এর আগে মঙ্গলবার ঢাকায় তাবলীগের আরেক অংশ, জুবায়েরপন্থীরা মহাসম্মেলন করেছেন। সেখানে মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি দেয়া হলে তাকে প্রতিহত করা হবে এমন হুশিয়ারি দিয়েছেন তাদের নেতরা।

টঙ্গীর তুরাগ নদীর তীরে এবারে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার দিন ঠিক করা হয়েছে। প্রথম পর্বের ইজতেমা ৩১শে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আর দ্বিতীয় পর্বের ইজতেমা চলবে সাত থেকে নয়ই ফেব্রুয়ারি।

আরো পড়ুন : সাদপন্থিদের প্রতিহতের ঘোষণা দিয়ে ৯ দাবি

তাবলীগ জামাতের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সাদ কান্দালভির কিছু বক্তব্য ও মতবাদকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে বাংলাদেশে তাবলীগ জামাতের মধ্যে বিভক্তি চলছে।

ভারতীয় উপমহাদেশে সুন্নি মুসলমানদের বৃহত্তম সংগঠন তাবলীগ জামাতের মধ্যে এই দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ পায় ২০১৭ সালের নভেম্বরে তাবলীগের মূল কেন্দ্র কাকরাইলে দুই দল কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনায়।

২০১৮ সালের বিশ্ব ইজতেমার সময় সাদ কান্দালভির আগমনের বিরুদ্ধে বিক্ষোভ হলে তিনি ইজতেমা প্রাঙ্গণে উপস্থিত না হয়েই দিল্লি ফিরে যান। সেসময় টঙ্গী ইজতেমা ময়দানে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে দুজন নিহত এবং শতাধিক আহত হয়েছিলেন। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে দুই ভাগ হয়ে পড়ে তাবলীগ জামাত।

২০১৯ সাল থেকে আলাদাভাবে বিশ্ব ইজতেমা ও তাবলীগের কার্যক্রম পরিচালনা হয়ে আসছে, এর মধ্যে প্রথম পর্বে জোবায়েরপন্থী এবং দ্বিতীয় পর্বে সাদপন্থীরা আয়োজক হিসেবে থাকেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App