×

ধর্ম

কাকরাইল মসজিদে সকাল থেকে নিরাপত্তা জোরদার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৮:১৬ এএম

কাকরাইল মসজিদে সকাল থেকে নিরাপত্তা জোরদার

সাদ পন্থীদের কাউকে মারকাজ মসজিদে প্রবেশ করতে দেখা যায়নি। ছবি : ভোরের কাগজ

আবারো উত্তেজনা বিরাজ করছে তাবলীগ জামাতের মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে। এরইমধ্যে সাদপন্থীরা শুক্রবার (১৫ নভেম্বর) সকালে কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেয়ার পূর্ব ঘোষণা দিয়ে রেখেছেন। ফলে ভোর থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

শুক্রবার সকাল ৮টার পরে প্রবেশ করার কথা রয়েছে সাদ পন্থীদের। এই রিপোর্ট লেখা পর্যন্ত সাদ পন্থীদের কাউকে মারকাজ মসজিদে  প্রবেশ করতে দেখা যায়নি।

জানা যায়, ২০১৭ সালের নভেম্বর দু’পক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ নেয়। সেদিন কাকরাইলে দু’দল কর্মীর মধ্যে হাতাহাতি হয়। চরম বিরোধ সৃষ্টি হওয়ায় গত ৭ বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের এক অংশে জুবায়েরপন্থিরা ৪ সপ্তাহ ও সাদপন্থিরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবে মসজিদের অপর অংশ জুবায়েরপন্থিরা ১২ মাসই নিজেদের দখলে রাখেন। সাদপন্থিদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে হেফাজত সমর্থিত জুবায়েরপন্থিরা বেশি সুবিধা ভোগ করে আসছেন। টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ নিয়েও দুই পক্ষের বিরোধ দিনে দিনে তীব্র হচ্ছে। 

আরো পড়ুন : তাবলীগ সংকটের কারণ আসলে কী?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App