×

ধর্ম

যথাসময়েই ইজতেমা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:০০ পিএম

যথাসময়েই ইজতেমা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগ্রহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ইজতেমার ময়দানে সমাবেশ করার নিষেধাজ্ঞা অচিরেই কাটবে। যথাসময়েই ইজতেমা হবে। তবে সহিংসতাকারীদের ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে মুন্সীগঞ্জ সার্কিট হাউস চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা জানান। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইজতেমা নিয়ে সহিংসতার বিষয়ে তদন্ত চলছে। সাদ এবং  যোবায়ের—দুই পক্ষই গতকাল (বুধবার ১৮ ডিসেম্বর) আমাদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে ছিল। অপরাধীদের শাস্তির মুখোমুখি করা হবে। মোটেই ছাড় দেয়া হবে না। কঠোরভাবে তাদের দমন করা হবে।

তিনি বলেন, যে কোনো পরিস্থিতি ও নির্বাচনের জন্য পুলিশের প্রস্তুতি ভালোভাবে আছে। পুলিশের ১৮৫ জনের মতো কাজে যোগ দেয়নি। এ সংখ্যা অবশ্য নগণ্য। বাকি পুলিশ সদস্যরা কার্যকরী অবস্থায় রয়েছে। এ ছাড়া অন্যান্য সশস্ত্র বাহিনী রয়েছে।  এ ছাড়া র‍্যাবে এবং  বিজিবিও আছে। 

নির্বাচনসহ যে কোনো অবস্থা মোকাবিলা করতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অসুবিধা হবে না। সভায় অন্যদের মধ্যে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App