×

ধর্ম

এবার হজের খুতবা দেবেন শায়খ সালেহ বিন হুমাইদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৮:১৭ এএম

এবার হজের খুতবা দেবেন শায়খ সালেহ বিন হুমাইদ

আগামী ৯ জিলহজ আরাফাতের ময়দানে হজের খুতবাহ দেবেন তিনি। ছবি : সংগৃহীত

চলতি বছর সৌদি আরবে ১৪৪৬ হিজরির হজ উপলক্ষে পবিত্র আরাফাতের ময়দানে হজে অংশগ্রহণকারী মুসলিম উম্মাহর উদ্দেশে খুতবা দেবেন মক্কার গ্র্যান্ড মসজিদের বিশিষ্ট আলেম, সম্মানিত ইমাম ও খতিব শেখ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। আগামী ৯ জিলহজ আরাফাতের ময়দানে হজের খুতবাহ দেবেন তিনি।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমানে তাকে আরাফাতের মহান দিনে খুতবা দেওয়ার জন্য অনুমোদন দেন। রবিবার (২৫ মে) এ তথ্য জানিয়েছে দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন। 

শায়খ সালেহ বিন হামিদ সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলার্স-এর সদস্য এবং মসজিদুল হারামের সাবেক ইমাম। তিনি দীর্ঘদিন ধরে ইসলামি জ্ঞান, হিকমাহ এবং বিচার বিভাগীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার বক্তৃতা, গভীর অন্তর্দৃষ্টি ও পাণ্ডিত্যপূর্ণ চিন্তা তাকে মুসলিম বিশ্বের কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।

আরো পড়ুন : বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

সৌদির স্থানীয় সময় আগামী ৯ জিলহজ আরাফাতের ময়দানে শায়খ সালেহ বিন হুমাইদ হাজীদের উদ্দেশে খুতবা দেবেন। এই আরাফাতের ময়দানেই মহানবী হজরত মোহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

৯ জিলহজ আরাফার দিন মসজিদে নামিরাহ থেকে প্রদত্ত খুতবা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অংশগুলোর একটি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসলিম হাজির জন্য হজের খুতবা আধ্যাত্মিক দিকনির্দেশনা হিসেবে কাজ করে।

আগামী ৫ জুন বৃহস্পতিবার ২০২৫ সালের আরাফা দিবস অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরবের উম্মুল কুরা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী এদিন ১৪৪৬ হিজরির ৯ জিলহজ থাকবে। আর এই দিনটিই হজের প্রধান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের যত তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের যত তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App