×

ধর্ম

অনুমতি ছাড়া হজে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান: শায়খ সুদাইস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩২ এএম

অনুমতি ছাড়া হজে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান: শায়খ সুদাইস

ছবি : সংগৃহীত

সরকারি নিয়ম মেনে হজ পালনের ওপর জোর দিয়েছেন ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি বলেন, অনুমতি ছাড়া হজ আদায় ইসলামী বিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে শায়খ সুদাইস বলেন, পারমিট ছাড়া হজ নয়, এই নীতিটি শরিয়তের উচ্চতর লক্ষ্যগুলোর সাথে সরাসরি সংগতিপূর্ণ। ইসলামী শিক্ষা সর্বদা মানুষের কল্যাণ সাধন এবং ক্ষতি প্রতিরোধের ওপর গুরুত্ব দেয়। পারমিট ব্যবস্থার মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করা মূলত এই লক্ষ্যগুলোই পূরণ করে।

আরো পড়ুন: আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে, অতিরিক্ত ভিড় এড়াতে এবং পবিত্র হজের আনুষ্ঠানিকতাগুলো সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যেই পারমিট ব্যবস্থা চালু করা হয়েছে। শায়খ সুদাইস উল্লেখ করেন, এসব নিয়ম মেনে চলা আল্লাহর নির্দেশিত ইবাদতের প্রতি সম্মান প্রদর্শন এবং ধর্মীয় শৃঙ্খলারই অংশ।

তিনি সতর্ক করে বলেন, নিয়ম লঙ্ঘন করে হজে অংশ নিলে তা সংশ্লিষ্ট ব্যক্তি ও অন্য হাজিদের জন্য ক্ষতির কারণ হতে পারে, যা ইসলামী আইনে কঠোরভাবে নিষিদ্ধ। হাজিরা যেন নিরাপদ, শান্তিপূর্ণ এবং নিরবচ্ছিন্ন পরিবেশে ইবাদত করতে পারেন, তা নিশ্চিত করতেই এই পারমিট পদ্ধতি।

হজ করতে ইচ্ছুক সবাইকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়েছেন শায়খ সুদাইস। সেই সঙ্গে হজের সেবা কার্যক্রম সহজতর করার জন্য সৌদি সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং উন্নত ব্যবস্থাপনা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

বক্তব্যের শেষাংশে হজের পারমিটের গুরুত্ব তুলে ধরেছেন ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি বলেন, এটি ফিকাহ অনুযায়ী একটি বাধ্যতামূলক দায়িত্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App