×

ধর্ম

রথাযাত্রা মহোৎসব বৃহস্পতিবার, উদ্বোধন করবেন এলজিআরডিমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৬ পিএম

রথাযাত্রা মহোৎসব বৃহস্পতিবার, উদ্বোধন করবেন এলজিআরডিমন্ত্রী

ছবি : সংগৃহীত

সনাতন ধর্মীয় অন্যতম উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের নয় দিনব্যাপী রথযাত্রা মহোৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৬ জুলাই)। দেশের ১২৮ এলাকায় প্রতিবছরের ন্যায় ঐতিহ্যবাহী রথযাত্রার এই মহোৎসবের আয়োজন করছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেল ৩টায় এই রথযাত্রা উৎসবের উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আয়োজকরা জানান, ইসকন স্বামীবাগ আশ্রমে বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং দেশের বর্তমান বন্যা ও প্রাকৃতিক দুর্যোগকবলিত জনগণের দ্রুত মুক্তি কামনায় বৈদিক মন্ত্রোচ্চারণ সহযোগে অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে সকাল ৮টায় উৎসবের শুভ সূচনা হবে। দুপুর ১ টায় শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর (এমপি)। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্রী তপন চন্দ্র মজুমদার, ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি শ্রী গোকুল ভি কে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষওদর সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা,  ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল, বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী অমলেন্দু দাস অপু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শ্রী দেবাশীষ রায় মধু ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কমিশনার মকবুল হোসেন টিপু। রথের বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে বিকেল ৩টায়। 

আরো পড়ুন : হামের উপসর্গে আরো পাঁচ শিশুর মৃত্যু

শোভাযাত্রায় ৩টি সুবিশাল ও অত্যাধুনিক ফেন্সিং রথে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীকে আরোহণ করানো হবে। লক্ষাধিক ভক্তের হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে শোভাযাত্রাটি ইসকন স্বামীবাগ মন্দির হতে শুরু হয়ে ঢাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে। উল্টো রথযাত্রা আগামী ২৪ জুলাই শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে শুরু হয়ে ইসকন স্বামীবাগ আশ্রমে আসার মাধ্যমে রথযাত্রা অনুষ্ঠানের শুভ সমাপ্তি হবে।

৯ দিনব্যাপী এই উৎসবের প্রতিদিনের অনুষ্ঠানমালায় রয়েছে শ্রীশ্রীজগন্নাথদেবের লীলাকথা, শিশুদের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলী কীর্তন, ভজন কীর্তন, বৈদিক নাটক এবং মহাপ্রসাদ বিতরণ। রথযাত্রার মহোৎসবে ভক্তদের অংশ নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App