×

ধর্ম

আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩০ এএম

আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা

ছবি : সংগৃহীত

আজ সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী। এদিন সকাল সাড়ে ৯টায় রাজধানীর রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। নারীশক্তির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে কুমারী কন্যাকে দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা।

কুমারী পূজায় একটি কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা হিসেবে কল্পনা করে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন কুমারীকে দেবী দুর্গার বিভিন্ন নামের কোনো এক নামে অভিহিত করা হয়। পূজার পর উপস্থিত ভক্তরা কুমারী দেবীর আশীর্বাদ গ্রহণ করেন।

এদিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকালে অনুষ্ঠিত হবে সন্ধিপূজা। পরে দুপুরে বিতরণ করা হবে মহাপ্রসাদ।

সোমবার সকালে চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাষ্টমীর পূজা শুরু হবে। প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এদিন দেবী দুর্গা কোলাসুরকে বধ করেছিলেন। তাই ১ থেকে ১৬ বছর বয়সী সুলক্ষণা কুমারীকে দেবীজ্ঞানে পূজা করার রীতি রয়েছে। ভক্তদের বিশ্বাস, প্রতিটি নারীর মধ্যেই মহামায়ার শক্তির প্রকাশ রয়েছে।

এর আগে রোববার (১৮ অক্টোবর) মহাসপ্তমীতে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে ভিড় করেন ভক্ত ও দর্শনার্থীরা। পরিবার, স্বজন ও বন্ধুদের সঙ্গে প্রতিমা দর্শন, প্রার্থনা ও ছবি তোলার পাশাপাশি ঢাকের তালে নাচে মেতে ওঠেন অনেকে। সব মিলিয়ে মণ্ডপে মণ্ডপে ছিল উৎসবের আমেজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত

কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত

প্রি-পেইড মিটারের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা

প্রি-পেইড মিটারের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা

ইশরাকের পদত্যাগের নির্দেশের মধ্যে হাসনাতের পোস্ট ভাইরাল

ইশরাকের পদত্যাগের নির্দেশের মধ্যে হাসনাতের পোস্ট ভাইরাল

আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা

আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App