×

ধর্ম

আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৯ এএম

আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী

ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার শারদীয় দুর্গোৎসবের মহানবমী। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। মহানবমী উপলক্ষে দেশের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের সমাগম বাড়বে। অন্যদিকে, দেবী দুর্গার বিদায়ের সময় ঘনিয়ে আসায় মণ্ডপে মণ্ডপে বিরাজ করবে বিষাদের আবহ।

সকালে মহানবমীর বিহিত পূজা ও পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় দেবীর আরাধনায় আয়োজন করা হবে মহাআরতি। এ সময় ভক্তরা দেবীর চরণে প্রার্থনা জানাবেন পরিবার, সমাজ ও দেশের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায়।

এর আগে গতকাল সোমবার মহাষ্টমীতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। এ আয়োজনে ভক্তরা দেবীর আরাধনায় অংশ নেন।

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে। এদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা। এর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিশর কোচ ও জিকোকে শাস্তি দিল ফিফা

মিশর কোচ ও জিকোকে শাস্তি দিল ফিফা

সুদানজুড়ে ড্রোন হামলায় নিহত ১৬০

সুদানজুড়ে ড্রোন হামলায় নিহত ১৬০

নাহিদের উদ্দেশে যে বার্তা দিলেন ইশরাক

নাহিদের উদ্দেশে যে বার্তা দিলেন ইশরাক

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App