×

ফলাফল

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪০ পিএম

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো

শিক্ষা উপদেষ্টা তারিখ অনুমোদন দেয়ার পর মন্ত্রণালয় থেকে চূড়ান্ত ঘোষণা দেয়া হবে। ছবি : সংগৃহীত

আগামী ১৯ অক্টোবর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ধরে এ প্রস্তাব আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শিক্ষা উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা উপদেষ্টা এ তারিখ অনুমোদন দেয়ার পর মন্ত্রণালয় থেকে চূড়ান্ত ঘোষণা দেয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, অক্টোবর মাসের শুরুর দিকে এইচএসসির ফলাফল প্রকাশের চিন্তা থাকলেও ফলাফল প্রস্তুত হতে আরো সময় লেগে যাবে। এরপর দুর্গাপূজার ছুটি শেষে ১৯ তারিখ ফলাফল প্রকাশ করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে শিক্ষা উপদেষ্টার অনুমোদন ও অনুমতি সাপেক্ষে আনুষ্ঠানিক ভাবে ফলাফলের এ তারিখ ঘোষণা করবে শিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল অক্টোবর মাসের মাঝামাঝি প্রকাশ করা হতে পারে। এ জন্য ইতোমধ্যে সম্ভাব্য তারিখের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

এর আগে এসএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে এইচএসসি ও সমমান পরীক্ষার বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল প্রস্তুতের নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

আরো পড়ুন : একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়ল

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App