×

ফলাফল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:৫২ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে হবে আজ । 

রোববার (৩ মে)জাতীয়  বিশ্ববিদ্যালয়ে একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গত ২৫ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভাগীয় ও জেলা শহরের ১৩৮টি কেন্দ্রে একযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ গত ২৪ এপ্রিল রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভর্তিসংক্রান্ত বিভিন্ন তথ্য জানান।

উপাচার্য বলেন, '২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির পরীক্ষায় ৩১টি বিষয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন। ৮৮০টি কলেজে স্নাতকে (সম্মান) শিক্ষার্থী ভর্তি করা হবে। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে নিজেদের ভবিষ্যত কর্মপরিকল্পনার কথাও জানান তিনি। যার মধ্যে রয়েছে শিক্ষাক্রম ও পাঠ্যসূচিতে পরিবর্তন আনা, ইংরেজি ও আইসিটি বিষয় বাধ্যতামূলক করা, ট্রেড কোর্স চালু করা, আগামী বছরের মধ্যে সেশনজট শূন্যে আনা ইত্যাদি।'

তিনি বলেন, দেশের ৮৮০টি কলেজে আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। এর মধ্যে ৩৭৫টি সরকারি কলেজে আসন রয়েছে ২ লাখ ৭০ হাজার ৫২০টি এবং ৫০৫টি বেসরকারি কলেজে আসন রয়েছে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি। সরকারি কলেজে আবেদন জমা পড়ে ৩ লাখ ৯৪ হাজারের বেশি। আর বেসরকারি কলেজে আবেদন জমা পড়েছে ৫৮ হাজার ৯১৯টি।

উল্লেখ্য, পূর্বে এসএসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের সমন্বয়ের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর ভর্তি নেওয়া হতো। তবে গত বছর থেকে পরীক্ষা মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংকটের মুখে গণমাধ্যমের স্বাধীনতা

আসক-এর প্রতিবেদক সংকটের মুখে গণমাধ্যমের স্বাধীনতা

এখনো বহুমাত্রিক সংকটে সাংবাদিকতা ও গণমাধ্যম

মুক্ত গণমাধ্যম দিবস এখনো বহুমাত্রিক সংকটে সাংবাদিকতা ও গণমাধ্যম

ডিসিদের একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

ডিসিদের একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

বড় ধরনের পরিবর্তন আসতে পারে ফেসবুক ও ইনস্টাগ্রামে

বড় ধরনের পরিবর্তন আসতে পারে ফেসবুক ও ইনস্টাগ্রামে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App