×

রাশিয়া

রাশিয়া-ইউক্রেনের ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, নিহত ২২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৮:০৮ এএম

রাশিয়া-ইউক্রেনের ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, নিহত ২২

ছবি : সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে। সর্বশেষ পাল্টাপাল্টি হামলায় দুই দেশে অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। একই সময়ে পূর্ব ইউক্রেনের আরও দুটি বসতি দখলের দাবি করেছে রাশিয়া।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩ আগস্ট) উভয় পক্ষের হামলায় রাশিয়া ও ইউক্রেনে অন্তত ১১ জন করে মোট ২২ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানান, গেলেনঝিকের কাছে অবস্থিত পর্যটন এলাকা আরখিপো-ওসিপোভকায় একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে সাতজন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪০ জন।

এর আগে রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ার মস্কো-সমর্থিত প্রধান সের্গেই আকসিওনভ জানান, সেখানে পৃথক হামলায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও দুজন।

এ ছাড়া রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুয়ায়েভ জানান, সীমান্তবর্তী বিভিন্ন বসতিতে হামলায় চার বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ১৭ জন আহত হয়েছেন।

অন্যদিকে ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ জেলায় একটি পেট্রোলপাম্পে রুশ হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন জরুরি সেবাকর্মী এবং তার আট বছর বয়সী সন্তানও রয়েছে। হামলার পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে এবং কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানঝা।

এ ছাড়া জাপোরিঝঝিয়ায় রাতভর চালানো আরেক হামলায় আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।

যুদ্ধের সাম্প্রতিক পর্যায়ে বেসামরিক মানুষের প্রাণহানির সংখ্যা বাড়লেও উভয় পক্ষই বেসামরিক স্থাপনায় ইচ্ছাকৃত হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিলিই কোলোদিয়াজ এবং উসপেনিভকা নামে দুটি বসতি নিয়ন্ত্রণে নিয়েছে।

অন্যদিকে পূর্ব রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের খ্রিয়াস্তোভো গ্রামে অবস্থিত রাশিয়ার বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামে ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।

কিয়েভ থেকে আল জাজিরার প্রতিবেদক অড্রি ম্যাকঅ্যালপাইন জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, ওয়াইল্ডবেরিজ রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বাধীন পর্যবেক্ষকদের তথ্যানুযায়ী, প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মে সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য বিভিন্ন পণ্য বিক্রি হয়। এর মধ্যে ব্যবহৃত সামরিক হেলমেট, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, বুলেটপ্রুফ জ্যাকেট এবং ড্রোনে ব্যবহৃত ফাইবার-অপটিক কেবলও রয়েছে।

সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির লাইসেন্স দেওয়ার বিষয়ে ট্রাম্পের পূর্বের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত মিলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের বক্তব্য

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের বক্তব্য

সংবিধান সংশোধন বিষয়ে রিপোর্ট কবে, যা জানা গেল

সংবিধান সংশোধন বিষয়ে রিপোর্ট কবে, যা জানা গেল

জাকসুর এক বছরে সাড়ে ৩ কোটি টাকার কাজ

জাকসুর এক বছরে সাড়ে ৩ কোটি টাকার কাজ

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App