×

বৃত্তি

প্রাথমিক বৃত্তি পরীক্ষার খাতা মূল্যায়ন হবে যেভাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:১৯ এএম

প্রাথমিক বৃত্তি পরীক্ষার খাতা মূল্যায়ন হবে যেভাবে

ছবি : সংগৃহীত

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার উত্তরপত্র সংরক্ষণ, প্রেরণ ও মূল্যায়ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শেষে প্রতিদিনের উত্তরপত্র নিরাপত্তা নিশ্চিত করে সংশ্লিষ্ট থানায় সংরক্ষণ করতে হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী উপজেলা থেকে জেলায় পাঠাতে হবে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন পার্বত্য জেলা ছাড়া দেশের ৬১ জেলায় আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ এপ্রিল ২০২৬ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭, ১৮, ১৯ ও ২০ এপ্রিল।

পরীক্ষা শেষে চারটি বিষয়ের সব উত্তরপত্র একত্রে উপজেলা থেকে জেলায় পাঠাতে হবে। ৬১ জেলার ক্ষেত্রে এই কার্যক্রম ১৯ এপ্রিলের মধ্যে এবং পার্বত্য তিন জেলার ক্ষেত্রে ২১ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে। এ দায়িত্ব পালন করবেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।

আরো পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু

এ ছাড়া বিভাগীয় উপপরিচালকদের ১৮ এপ্রিলের মধ্যে এক জেলার উত্তরপত্র অন্য জেলায় পাঠানোর জন্য অফিস আদেশ জারি করতে বলা হয়েছে। পরবর্তীতে ৬১ জেলার উত্তরপত্র ২০ এপ্রিলের মধ্যে এবং পার্বত্য জেলার উত্তরপত্র ২২ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট জেলায় পৌঁছাতে হবে। এ দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।

নির্দেশনায় আরো উল্লেখ করা হয়েছে, ইংরেজি ভার্সনের উত্তরপত্র আলাদা প্যাকেটে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে পরীক্ষা-সংক্রান্ত নীতিমালা ও নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী সময়সূচি মেনে কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিড ২২৮ রানের, ৪২৬ রানে অলআউট বাংলাদেশ

লিড ২২৮ রানের, ৪২৬ রানে অলআউট বাংলাদেশ

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App