×

বৃত্তি

শীঘ্রই প্রকাশিত হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, জানবেন যেভাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০২:২৮ পিএম

শীঘ্রই প্রকাশিত হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, জানবেন যেভাবে

ছবি: সংগৃহীত

স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামী ৯ জুলাই প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা। শিক্ষার্থীরা যাতে খুব সহজেই তাদের কাঙ্ক্ষিত ফল সংগ্রহ করতে পারেন, সেজন্য দ্রুত গতিতে চলছে ফল প্রস্তুতের কাজ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার মূলত দুটি বিশেষ পদ্ধতিতে ঘরে বসেই ফল সংগ্রহ করা যাবে।

ইতিমধ্যেই অধিদপ্তরের আইপিইএমআইএস সিস্টেমে (লাইভ সার্ভার) ফল দেখার লিংক উন্মুক্ত করা হয়েছে। এর পাশাপাশি মোবাইল এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, আগামী ৯ জুলাই প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের পরপরই তা অনলাইনে এবং শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

ফল প্রকাশের পর অভিভাবক ও শিক্ষার্থীরা নিচের দুটি অফিশিয়াল পদ্ধতিতে ফল সংগ্রহ করতে পারবেন—

১. অনলাইন পোর্টালের মাধ্যমে

অনলাইনে রেজাল্ট দেখার অফিশিয়াল মাধ্যম হলো আইপিইএমআইএস (IPEMIS) পোর্টাল। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা https://ipemis.dpe.gov.bd/ বা নির্দিষ্ট আইপিইএমআইএস সার্ভারে গিয়ে রোল নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সহজেই মার্কশিটসহ ফল দেখতে পারবেন।

২. মোবাইল এসএমএসের মাধ্যমে

অনলাইনের পাশাপাশি মোবাইল মেসেজের মাধ্যমেও ফল জানা যাবে। তবে অধিদপ্তর জানিয়েছে, এসএমএসে ফল দেখার সঠিক পদ্ধতিটি এখনো সম্পূর্ণ চূড়ান্ত হয়নি। এসএসসি পরীক্ষার ফল যেভাবে এসএমএসে দেখা যায়, প্রায় একই নিয়মে এই ফলও দেখা যাবে। টেলিটকের সঙ্গে আলোচনা করে দুই-চার দিনের মধ্যেই এই প্রক্রিয়াটি চূড়ান্ত করা হবে এবং জেলাগুলোতে জানিয়ে দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App