×

বিজ্ঞান

আসছে বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে কি বাংলাদেশ থেকে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১১:০৩ পিএম

আসছে বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে কি বাংলাদেশ থেকে?

ফাইল ছবি

মহাজাগতিক এক অপরূপ সৌন্দর্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। শিগগির আকাশে দেখা মিলবে এক অসাধারণ চন্দ্রগ্রহণের, যেখানে চাঁদের প্রায় ৯৬ শতাংশই ঢেকে যাবে পৃথিবীর ছায়ায়। এই বিরল ঘটনার ফলে আমাদের উপগ্রহটি এক গাঢ় রক্তিম বা লালচে আভা ধারণ করবে, যা মহাকাশপ্রেমীদের জন্য এক চোখজুড়ানো দৃশ্য তৈরি করবে। আগামী ২৮ আগস্ট চলতি বছরের অন্যতম এই মহাজাগতিক ঘটনা ঘটতে যাচ্ছে। 

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, এবারের গ্রহণে চাঁদের প্রায় ৯৩ থেকে ৯৬ শতাংশ অংশ পৃথিবীর গাঢ় ছায়ায় ঢেকে যাবে। ফলে এটি আংশিক চন্দ্রগ্রহণ হলেও দেখতে অনেকটা পূর্ণ চন্দ্রগ্রহণের মতো মনে হবে। এ সময় চাঁদের পৃষ্ঠে ফুটে উঠতে পারে মনোমুগ্ধকর তামাটে বা লালচে আভা।

তবে বাংলাদেশের আকাশপ্রেমীদের জন্য রয়েছে হতাশার খবর। আন্তর্জাতিক সময় অনুযায়ী গ্রহণটি যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, তখন বাংলাদেশে দিনের আলো থাকবে এবং চাঁদ দিগন্তের নিচে অবস্থান করবে। ফলে বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের অধিকাংশ এলাকা থেকে এই গ্রহণ সরাসরি দেখা সম্ভব হবে না।

আরও পড়ুন: সিটি স্ক্যানে মমি সম্পর্কে বিস্ময়কর তথ্য

এই মহাজাগতিক দৃশ্য সবচেয়ে ভালোভাবে উপভোগ করতে পারবেন উত্তর ও দক্ষিণ আমেরিকার বাসিন্দারা। এছাড়া ইউরোপের পশ্চিমাঞ্চল ও পশ্চিম আফ্রিকার কিছু এলাকা থেকেও গ্রহণটির আংশিক দৃশ্য দেখা যাবে।

আন্তর্জাতিক মান সময় অনুযায়ী, ২৮ আগস্ট রাত ১টা ২৪ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হয়ে সকাল ৭টা ২ মিনিট পর্যন্ত চলবে। গ্রহণের সর্বোচ্চ পর্যায় হবে ভোর ৪টা ১৩ মিনিটে।

বাংলাদেশ থেকে সরাসরি গ্রহণটি দেখা সম্ভব না হলেও আগ্রহীদের হতাশ হওয়ার কারণ নেই। বিভিন্ন আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা ও জ্যোতির্বিজ্ঞানভিত্তিক ইউটিউব চ্যানেলের লাইভ স্ট্রিমের মাধ্যমে ঘরে বসেই এই বিরল মহাজাগতিক দৃশ্য উপভোগ করা যাবে।

সূত্র: দ্য হিন্দু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App