×

শেয়ার বাজার

সূচকের বড় পতনে তলানিতে শেয়ারবাজার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৮:৪১ পিএম

সূচকের বড় পতনে তলানিতে শেয়ারবাজার

ছবি: সংগৃহীত

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারেই বড় ধরনের দরপতনের মুখে পড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন লেনদেনের শুরু থেকেই বাজারে অস্থিরতা দেখা দেয়, যার ফলে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। বড় এই পতনের প্রভাবে ডিএসইর প্রধান সূচকগুলোতেও বড় ধরনের পতন লক্ষ করা গেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, রোববার ৩৯০টি কোম্পানির মোট ২৩ কোটি ৯২ লাখ ৪২ হাজার ২০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩১ কোটি ৮৮ লাখ ৬ হাজার ৩২০ টাকা।

দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৩১.৮৪ পয়েন্ট কমে ৫,০০৯ পয়েন্টে নেমে আসে।

এছাড়াও ডিএসই-৩০ সূচক ৯১ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১,৯১৯.৯৮ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস ৩৫.২৫ পয়েন্ট কমে ১,০১৩.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ১০টির, কমেছে ৩৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App