×

দক্ষিণ আমেরিকা

মোদির সফরের আগে ব্রাজিলে জঙ্গি হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০১:৫৩ পিএম

মোদির সফরের আগে ব্রাজিলে জঙ্গি হামলা

ছবি : সংগৃহীত

ব্রাজিলে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১৮ নভেম্বর) ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্যা সিলভার আমন্ত্রণে সম্মেলনে প্রায় ৫০ জন রাষ্ট্রনেতা অংশ নেবেন। তবে তার আগেই, ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার রাতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থিত ‘থ্রি পাওয়ার্স প্লাজা’ এলাকায় দুটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের ঘটনা জঙ্গি হামলা বলে মনে করা হচ্ছে, যদিও এখনো নিশ্চিতভাবে কিছু বলা হয়নি।

ঘটনার পরপরই, ব্রাজিলের নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তল্লাশি শুরু করে। সুপ্রিম কোর্টের চত্বর খালি করে দেয়া হয় এবং পার্শ্ববর্তী সরকারি ভবনগুলো থেকে মন্ত্রী ও কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

ফেডারেল পুলিশ তদন্ত শুরু করেছে, যাতে এই হামলার সঙ্গে কোনো কট্টরপন্থী গোষ্ঠী জড়িত কিনা তা খুঁজে বের করা যায়। 

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ৮ জানুয়ারি এই একই এলাকায় রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে, যেখানে বিক্ষোভকারীরা সরকারি ভবনগুলোতে ভাঙচুর চালায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দাফনে বা জানাজায় কোনো বাঁধা ছিলনা, আপত্তি ছিল  ভূয়া মুক্তিযোদ্ধাকে ‘গার্ড অব অনার’ প্রদানে

‘দাফনে বা জানাজায় কোনো বাঁধা ছিলনা, আপত্তি ছিল ভূয়া মুক্তিযোদ্ধাকে ‘গার্ড অব অনার’ প্রদানে

‘সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক, শুধু নিজ মন্ত্রণালয় বাদে’

‘সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক, শুধু নিজ মন্ত্রণালয় বাদে’

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App