×

দক্ষিণ আমেরিকা

বলিভিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০২:০৪ পিএম

বলিভিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩

এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ছবি : সংগৃহীত

বলিভিয়ার আন্দেস এলাকার একটি হাইওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শনিবার (২১ ডিসেম্বর) বলিভিয়ার পুলিশের বরাত দিয়ে এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বলিভিয়ার রাজধানী লা পাজের উরুরো শহরের সঙ্গে সংযোগকারী রাস্তায় চলাচলের সময় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে একটি বাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সর্বোচ্চ ২১ জন ধারণক্ষম বাসটি পড়ে থাকা বেশ কিছু মৃতদেহের পাশে দাঁড়িয়ে আছে। এ প্রসঙ্গে লা পাজ ট্রানজিট পুলিশের প্রধান মার্কো সেসপেডস বলেন, ‘ঘটনাস্থলে প্রাণ হারানো ১৩ জনের পরিচয় শনাক্ত করা গেছে।’ 

মার্কো সেসপেডস জানান, আরো তিনজন এই দুর্ঘটনায় আহত হয়েছেন এবং তাদের কাছাকাছি এল আলটো শহরের হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন : কিয়েভে ছয় বিদেশি দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App