×

দক্ষিণ আমেরিকা

ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন আড়াই লাখ ডলার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:৪৭ পিএম

ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন আড়াই লাখ ডলার

ফাইল ছবি

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়িয়েছেন। দেশটির জরুরি উদ্ধার ও মানবিক সহায়তার জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ৩ কোটি টাকা) অনুদান দিয়েছেন বলে জানিয়েছে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও।

প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্থ দিয়ে দুর্গত মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানীয় পানি, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হবে।নেইমার বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি, এই ছোট্ট সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও শক্তি ও স্বস্তি বয়ে আনবে।’

এর আগে বুধবার ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জন এবং ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৩ হাজার ১৪২টি পরিবার।

উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ভারী উদ্ধারযন্ত্রের সংকট এবং একের পর এক আফটারশকের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

এদিকে মাঠে ফেরার পথেও রয়েছেন নেইমার। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, চোট কাটিয়ে তারকা ফরোয়ার্ডের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। এবার জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে আগের চেয়ে বেশি সময় খেলার মতো অবস্থায় আছেন বলে জানিয়েছেন আনচেলত্তি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু

ভেনেজুয়েলায় ভূমিকম্প আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু

বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ

সংসদে মির্জা ফখরুল বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ

৪২ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিসসহ দুজন গ্রেপ্তার

৪২ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিসসহ দুজন গ্রেপ্তার

ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’

ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App