×

দক্ষিণ আমেরিকা

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪ হাজার ৭০০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪ হাজার ৭০০

ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় প্রায় তিন সপ্তাহ আগে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো ১৬ হাজার ৭৪০ জন। মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত এক সরকারি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন মাত্র এক মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্য। খবর এনডিটিভির।

জাতীয় পরিষদের প্রধান জর্জ রদ্রিগেজ টেলিগ্রামে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্যোগে এখন পর্যন্ত ৪ হাজার ৭৩৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। তিনি জানান, আহতদের বেশির ভাগই চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

আরো পড়ুন : ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর দুই শিশু জীবিত উদ্ধার

অন্যদিকে জাতিসংঘের ধারণা, ভূমিকম্পের পর এখনো প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। শক্তিশালী কম্পনের সময় শত শত ভবন ধসে পড়ায় বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

উদ্ধারকারী দল এখনো ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে নিখোঁজ ব্যক্তিদের প্রকৃত সংখ্যা এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

ফের পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

এ প্লাস বা গোল্ডেন জিপিএ-৫ নয়, সন্তান সুমানুষ হচ্ছে কি না সেটাই মুখ্য

এ প্লাস বা গোল্ডেন জিপিএ-৫ নয়, সন্তান সুমানুষ হচ্ছে কি না সেটাই মুখ্য

কবে দেশে ফিরছেন মির্জা আব্বাস, যা জানা গেল

কবে দেশে ফিরছেন মির্জা আব্বাস, যা জানা গেল

‘বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী সরকার’

এলজিআরডি মন্ত্রী ‘বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী সরকার’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App