×

দক্ষিণ আমেরিকা

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৪:৪৫ পিএম

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার উপকূলে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো ৮৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার (২০ জুলাই) গায়ানার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার দিবাগত রাতে এমভি বারিমা নামের ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে।

প্রধানমন্ত্রী জানান, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৬৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য এখন নিখোঁজদের খুঁজে বের করা। আমরা এখনো আশা হারাইনি।”

জানা গেছে, পুরোনো এই ফেরিটি রাজধানী জর্জটাউন থেকে গায়ানার এসিকুইবো অঞ্চলের উদ্দেশে যাত্রা করেছিল। শুরুতে যাত্রীর সংখ্যা নিয়ে বিভ্রান্তি থাকলেও পরে নিশ্চিত করা হয়, ফেরিটিতে মোট ১৭৯ জন আরোহী ছিলেন।

গণপূর্তমন্ত্রী হুয়ান এজহিল বলেন, নৌযানটির মূল যাত্রী তালিকায় ১৩৩ জনের নাম থাকলেও সেটি সঠিক ছিল না। প্রকৃত যাত্রীর সংখ্যা আরও বেশি ছিল।

দুর্ঘটনার পর উদ্ধার অভিযান জোরদার করতে অনুসন্ধান এলাকা ৪০০ বর্গকিলোমিটার থেকে বাড়িয়ে ১ হাজার ৭০ বর্গকিলোমিটারে সম্প্রসারণ করা হয়েছে। স্থানীয় জেলেদের পাশাপাশি প্রতিবেশী ফরাসি গায়ানা থেকেও ১২ জন ডুবুরি, দুজন চিকিৎসক ও একজন মেকানিক উদ্ধারকাজে অংশ নিয়েছেন।

শিপিং ট্র্যাকিং ওয়েবসাইট ভেসেলফাইন্ডার-এর তথ্য অনুযায়ী, ১৯৩৯ সালে নির্মিত ফেরিটি যাত্রা শুরুর প্রায় আট ঘণ্টা পর বিপদের সংকেত পাঠিয়েছিল।

এদিকে প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানিয়েছেন, দুর্ঘটনার পর ফেরিটির দুই ক্রু সদস্যের শরীরে গাঁজার উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চলতি বছরও সেচ সুবিধা থেকে বঞ্চিতের শঙ্কায় ১৩ উপজেলার কৃষক

জি-কে সেচ পাম্প পুনর্বাসনে বিলম্ব চলতি বছরও সেচ সুবিধা থেকে বঞ্চিতের শঙ্কায় ১৩ উপজেলার কৃষক

নেপালের ভয়াবহ বন্যার ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার

নেপালের ভয়াবহ বন্যার ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার

কুষ্টিয়ার আলোচিত ‘পীর’ শামীমের লাশ কবর থেকে তুলে দরবারে দাফন করল ভক্তরা

কুষ্টিয়ার আলোচিত ‘পীর’ শামীমের লাশ কবর থেকে তুলে দরবারে দাফন করল ভক্তরা

শিবিরকর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন মোনামী

শিবিরকর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন মোনামী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App