×

খেলা

নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতে দ্রাবিড় যুগ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ১১:৩৩ পিএম

নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতে দ্রাবিড় যুগ শুরু

নিউজিল্যান্ড ভারত খেলা / ছবি : সংগৃহীত

জয় দিয়ে শুরু হল দ্রাবিড় যুগ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে দিল রোহিত শর্মার ভারত। নিউজিল্যান্ডকে ১৬৪ রানে আটকে রাখার পর সূর্যকুমার যাদবদের ব্যাটে ভর করে শেষ ওভারে জয় তুলে নিল ভারত।

নতুন অধিনায়ক আসতেই টস জয় ভারতের। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তিনি। প্রথম ওভারেই ড্যারিল মিচেলকে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। সেখান থেকে দলকে টেনে নিয়ে যান মার্টিন গাপ্টিল এবং মার্ক চ্যাপম্যানকে যারা যথাক্রমে ৪২ বলে ৭০ রান ও ৫০ বলে ৬৩ রান করেন। খেলায় ১০৯ রানের জুটি গড়েন তারা। তখন নিউজিল্যান্ড বিরাট রান তুলতে পারে বলে মনে করা হচ্ছিল। খবর আনন্দবাজার পত্রিকার।

এমন সময় শুরু হয় অশ্বিনরে বোলিংয়ের জাদু। একই ওভারে চ্যাপম্যান এবং গ্লেন ফিলিপসকে ফিরিয়ে দেন অভিজ্ঞ এ স্পিনার। ৪ ওভারে ২৩ রান দিয়ে দুই উইকেট নেন অশ্বিন। ভুবনেশ্বরও নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন দীপক চাহার এবং মহম্মদ সিজার। অক্ষর প্যাটেল কোনও উইকেট পাননি। নিউজিল্যান্ডকে ১৬৪ রানে থামিয়ে দেয় ভারত।

ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল রোহিত-রাহুল জুটি। কিন্তু ১৪ বলে ১৫ রান করে ফেরেন লোকেশ রাহুল। কোহলিকে বাদ রেখেই ভারতীয় দলের তিন নম্বরে মাঠে নামেন সূর্যকুমার যাদব। তাকে সঙ্গে নিয়ে ইনিংস গড়তে থাকেন নতুন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ব্যক্তিগত ৪৮ রান সঞ্চয় করে ট্রেন্ট বোল্টের বলের আঘাতে ফিরে যান রোহিত। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচকে অর্ধশতরান দিয়ে স্মরণীয় করে রাখতে পারলেন না।

রোহিত যখন ফেরেন, ভারতের তখন ১০৯ রান। নিউজিল্যান্ডকে হারাতে বাকি কাজ করেন ঋষভ পান্থ এবং সূর্যকুমার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App