×

খেলা

গৌতম গম্ভীরকে হত্যার হুমকি আইএসের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ১২:১৬ পিএম

গৌতম গম্ভীরকে হত্যার হুমকি আইএসের

গৌতম গাম্ভীর

ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরকে হত্যার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠনের কাশ্মীর শাখা। এ বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছেন গম্ভীর। তার দাবি, ইমেলের মাধ্যমে হুমকি বার্তা পাঠানো হয়েছে। গম্ভীরের আরও অভিযোগ, তাকে এবং তার পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছে ওই ইমেলে। অভিযোগ পাওয়ার পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।

হত্যার হুমকি অভিযোগ পাওয়ার পরই গম্ভীরের রাজেন্দ্রনগরের বাসভবনের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) শ্বেতা চৌহান। তিনি আরও জানিয়েছেন, যে ইমেল থেকে হুমকি পাঠানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এই প্রথম নয়, এর আগেও ২০১৯-এ হুমকি চিঠি পেয়েছিলেন গাম্ভীর। সে সেময় আন্তর্জাতিক একটি নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

২০১৯-এর লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি থেকে বিজেপি-র সাংসদ হন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App