×

খেলা

ফের পাকিস্তানের কোচ সাকলায়েন মোস্তাক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫০ পিএম

চলতি বছরের শুরুতে পাকিস্তান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর এক মাস পার হতে না হতে ফের সেই দায়িত্ব নিতে চলেছেন দেশটির কিংবদন্তি স্পিনার সাকলায়েন মোস্তাক।

তবে বাবর আজমসহ বোর্ডের অনেকেরই আগ্রহ ছিলো বিদেশি হেড কোচের প্রতি। যে কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে কথা বলেই গত ৩ জানুয়ারি দায়িত্ব ছেড়ে দেন সাকলায়েন।

দেখা গেলো ভিন্ন দৃশ্য। বিদেশির ধারে-কাছেও হাঁটল না পিসিবি। সেই সাকলায়েন মোস্তাককেই পুনরায় এক বছরের জন্য নিয়োগ দিল তারা। সাকলায়েন মোস্তাককে এবারও ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডেইলি জাঙ।

গণমাধ্যমটি জানিয়েছে, অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে নতুন কোচ নেওয়ার সময় নেই। তাই সাকলায়েনের হাতেই দলের দায়িত্ব ছেড়ে দিয়েছে পিসিবি।

এদিকে ১ বছরের চুক্তিতে সাবেক অসি পেস বোলার শন টেইটকে বোলিং কোচ নিযুক্ত করা হয়েছে। এছাড়া আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য পাকিস্তান কিংবদন্তি মোহাম্মদ ইউসুফকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

আজকের নামাজের সময়সূচি: ১১ জুন ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ১১ জুন ২০২৬

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App